যুদ্ধ ও সংঘাতের অভিঘাত, বাণিজ্যিক চাপ এবং শক্তিধর দেশগুলোর
একতরফা সিদ্ধান্তের মধ্যেই নয়াদিল্লিতে শেষ হলো দুদিনের ব্রিকস সম্মেলন। গতকাল রবিবার
সমাপনী দিনের আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বার্তা— আন্তর্জাতিক ক্ষেত্রে
‘জোর যার, মুলুক তার’ চলতে পারে না, নিয়ম সবার জন্য সমান হতে হবে। একই মঞ্চে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতর্ক করলেন, প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্র’
বানালে উন্নয়নের গতি থমকে যেতে পারে। ফলে ব্রিকসের শেষ দিনে অর্থনীতি ও উন্নয়নের সঙ্গে
জুড়ে গেল যুদ্ধ, আন্তর্জ...