সরকার নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। অথচ চট্টগ্রামের বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে ২ হাজার ২০০ টাকায়। আবার কোথাও বাড়তি দাম দিয়েও মিলছে না সিলিন্ডার। বিক্রেতারা বলছেন, তারাও নির্ধারিত দামে গ্যাস পাচ্ছেন না। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে একজন ক্রেতাকে একই আকারের সিলিন্ডারের জন্য প্রায় ৩৬৩ টাকা বেশি গুনতে হচ্ছে।নগরের আসকার দীঘির পশ্চিমপাড়ের বিক্রেতা অনুব কান্তি দে। তার দোকানেই এখন পড়ে আছে ১৫ থেকে ২০টি খালি সিলিন্ডার। তিনি জানালেন, ‘ডিলার পর্যায় থেকে ১২ কেজির একটি সিলিন্ডারের জন্য প্র...