‘সংসদে একজন অবৈতনিক শিক্ষক আমাদের ছবক দেন। এইটা সংবিধান, ওইটা সংবিধান, এইটা ধারা, ওইটা ধারা। আমি তাকে জিজ্ঞেস করতে চাই সংবিধান ও কার্যপ্রণালী বিধির কোথায় আছে সংসদে আপনি সংবিধান সংশোধন কমিটি করতে পারবেন, মেহেরবানি করে সেটা দেখিয়ে দেন।’আজ শনিবার বিকালে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১-দলীয় জোটের বিভাগীয় সমাবেশে কথাগুলো বলছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।তিনি বলেছেন, ‘শুনলাম সংসদের ভেতরেই তারা আওয়াজ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করলেন, আমরা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান ক...