হবিগঞ্জের বানিয়াচংয়ে খোয়াই নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে দোকান, বসতবাড়ি, মাছ ও হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।গতকাল শুক্রবার রাতে উপজেলার মক্রমপুর ইউনিয়নের রাধাপুর গ্রামে খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। এতে মক্রমপুর, সুজাতপুর, মন্দরী ও পৈলারকান্দি ইউনিয়ন প্লাবিত হয়।
উপজেলা প্রশাসনের হিসেব অনুযায়ী প্লাবিত এলাকায় এখন পর্যন্ত একটি দোকান ও ২০/২২টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন এলাকাবাসী। ...