পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ১২ জেলায় জরুরি অবস্থা জারির পরিকল্পনা করা হচ্ছে। এসব জেলার মধ্যে আটটি সাবেক উপজাতীয় জেলা রয়েছে। আজ রবিবার দেশটির সংবাদ চ্যানেল জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।প্রদেশের বাকি জেলাগুলোয় গভর্নরের শাসন জারির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের মধ্যেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।পরিকল্পনা অনুযায়ী, জরুরি অবস্থা জারির তালিকায় রয়েছে কুররাম, আপার সাউথ ওয়াজিরিস্তান, লোয়ার সাউথ ওয়াজিরিস্...