ক্রিস্তিয়ানো রোনালদোর জাতীয় দলের অধ্যায়টা শেষ হয়েছে। অথচ তার অবসর নিয়ে আগে থেকে কিছু জানতেন না পর্তুগিজ কোচ জর্জ জেসুস। আজ পর্তুগালের দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে জেসুস বললেন,‘ আপনারা সবাই যেভাবে জেনেছেন, আমিও ঠিক সেভাবেই জেনেছি। এর আগে আমি তার অবসর নিয়ে কিছু জানতাম না। সে খেলছিল, গোল করছিল। আমার স্কোয়াডের তালিকার খেলোয়াড়দের মধ্যে ছিল সে।’রোনালদোর অবসরের জন্য দায়ী করা হচ্ছে জেসুসের সঙ্গে দ্বন্দ্বকে। এ নিয়ে সংবাদ সম্মেলন হয়ে উঠেছিল উত্তপ্ত। পরে নিজে কোন দায় না নিয়ে জেসুস বললেন,‘হয়তো সবকিছু একটু ত...