ধৈর্য,
দৃঢ়তা, গভীরতা মিলিয়েই টেস্ট। তাই বলা হয়
খেলাটা অভিজ্ঞদের। দলের সম্পদ তারাই।
বাংলাদেশে হয়ে গেছে উল্টোটা।
ধুঁকছেন দলের অভিজ্ঞরাই। এর
প্রভাব পড়েছে ফলাফলে। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর থেকে
বাংলাদেশ পথ হারিয়েছে অভিজ্ঞরা
পারফর্ম না করায়।
বাংলাদেশের
একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০-এর বেশি
টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। সর্বশেষ ১০ টেস্ট ইনিংসে
তার ফিফটি শুধু একটি। ৮১
রানের সেই ইনিংসটিও খেলেছেন
আবুধাবির ব্যাটিংবান্ধব উইকেটে আফগানিস্তানের দুর্বল বোলিংয়ের বিপক্ষে। জোহানেসবার্গে প্রথম ইনিংসে দল...