‘আমার ছেলেরে আমি কই খুঁজব, জঙ্গলে নাকি
পানিতে’— ছেলে নিখোঁজের পর দিশেহারা হয়ে কথাটি ফেসবুকে লিখেছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক নাহিদা নাহিদ। বিভিন্ন স্থানে চলছিল তার খোঁজ। অনেকেই শিশুটির ফেরার আশায়
ছিলেন। ২০ ঘণ্টা পর শিশুটির সন্ধান পাওয়া গেছে জঙ্গলে, তবে জীবিত নয়, মৃত হিসেবে।
গতকাল শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের
(১৩) মরদেহ আজ শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধারের
কথা জানিয়েছে পুলিশ।
কুমিল্লা
সদর দক্ষিণ থানার ওসি রাকিবুল ইসলাম বলেছেন,...