ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ছয় ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা গতকাল শনিবার রাতে সরাইল থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বাহার মিয়া (২২)। মামলার অন্য আসামিরা হলেন জাকির মিয়া (৩৩), নাঈম (২৪), সোহাগ মিয়া (২১), মোখলেস (৫২) ও আলামিন (৪০)। তারা সবাই উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউরা গ্রামের বাসিন্দা।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোব...