গত মৌসুমে অ্যাস্টন ভিলার
হয়ে ইউরোপা লিগের ফাইনালে আঙুল ভেঙে গিয়েছিল আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের।
তবে সেই ভাঙা আঙুল নিয়েই ২০২৬ বিশ্বকাপ খেলে গেছেন। সম্প্রতি সাংবাদিক গ্যাস্তোন এদুলকে
দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক জানান, সেই আঘাতের যন্ত্রণা তাকে
কতটা কাঁদিয়েছে এবং এখনো কীভাবে সেই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন।
অ্যাস্টন ভিলার হয়ে ফ্রেইবার্গের
বিপক্ষে ইউরোপা লিগ ফাইনাল জয়ের ম্যাচটিতে এমির ডান হাতের আঙুল ভেঙে গিয়েছিল। এক্স-রে
রিপোর্ট হাতে পেয়ে বিশ্বকাপ মিস...