এক বছর ধরে সৌদি
আরবের দাম্মামে আছি। ২০২৫ সালে
এসেছি পেট্রোলিয়াম-সংক্রান্ত কাজে যোগ দেওয়ার
উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে সরাসরি এ
ধরনের কাজে লোক নিয়োগ
কম হয়। আমিও এসে
কাঙ্ক্ষিত কাজটি পাইনি। বর্তমানে এক কাজিনের মাধ্যমে
একটি অফিসে কাজ করছি। এখানে
শ্রম ও উচ্চ আদালতের
কাজ, আকামা, দোকান-অফিসের লাইসেন্স, পৌরসভার ডকুমেন্টসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।
আমার কাজ বিভিন্ন দেশের
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা।
এখানে
আসার প্রথম দিনের কথা এখনো মনে
আছে। রাতে দাম্মাম বিমানবন্দরে
নামার পর মনে হয়েছিল,
যেন অন্য...