Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

উক্তি

সবাইকে ভালোবাসো বিশ্বাস করো কম
সবাইকে ভালোবাসো বিশ্বাস করো কম
এটি উইলিয়াম শেকসপিয়ারের ‘অল’স ওয়েল দ্যাট অ্যান্ডস ওয়েল’ নাটকের একটি লাইন। আনুমানিক ১৬০৪-০৫ সাল নাগাদ রচিত হয়েছিল বিখ্যাত এই নাটকটি। ১৬২৩ সালে ফার্স্ট ফোলিও সংকলনে এটি প্রথম প্রকাশিত হয়। শেকসপিয়ার মাত্র কয়েকটি শব্দে জীবন, সম্পর্ক ও মানব আচরণের একটি পূর্ণ দর্শন তুলে ধরেছেন।
বিচিত্রা•এক দিন আগে
প্রত্যেকেই কাউকে সাহায্য করতে পারে
প্রত্যেকেই কাউকে সাহায্য করতে পারে
বিখ্যাত এ উক্তিটি পরিচিত রোনাল্ড রিগ্যানের হিসেবে। যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট। তার এই সংক্ষিপ্ত কথাটি তুলে ধরে মানবিকতার সহজ এক সত্যকে। জীবনে চলার পথে সবাইকে সাহায্য করা সম্ভব নয়; তবে একটি সহানুভূতিশীল কথা, কিংবা ছোট্ট সহযোগিতাও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে কারও জীবনে।
বিচিত্রা•৩ দিন আগে
ধৈর্য তিক্ত, তবে তার ফল মধুর
ধৈর্য তিক্ত, তবে তার ফল মধুর
ফরাসি দার্শনিক জ্যাঁ-জাক রুশোর নামে বহুল প্রচলিত এই উক্তিটি। তার এই ভাবনা মনে করিয়ে দেয় ধৈর্যের মূল্য। জীবনের কাঙ্ক্ষিত সাফল্য, পরিবর্তন কিংবা পরিণতি অনেক সময় তাৎক্ষণিকভাবে আসে না। জীবনে অপেক্ষার সময়টা কঠিন হলেও দীর্ঘ প্রতীক্ষার পর অর্জিত ফল সাধারণত হয়ে ওঠে আরও আনন্দময়।
বিচিত্রা•২০ দিন আগে
জীবনে সমস্যা এগিয়ে চলার দিকনির্দেশনা
জীবনে সমস্যা এগিয়ে চলার দিকনির্দেশনা
উক্তিটি যুক্তরাষ্ট্রের লেখক রবার্ট এইচ শুলারের। তার এই ভাবনা দৃষ্টিভঙ্গির এক মৌলিক পরিবর্তনের কথা বলে। জীবনে বাধা আসা মানে চলার পথের শেষ নয়। কখনো তা নতুন দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। ব্যর্থতা সাহায্য করতে পারে দুর্বলতা চিনতে, সৃজনশীল হতে, শেখার মানসিকতা বাড়াতে এবং নতুন সম্ভাবনার দরজা খুলতে।
বিচিত্রা•এক মাস আগে
আশা ছাড়া আমরা পথহারা
আশা ছাড়া আমরা পথহারা
ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশের এই সংক্ষিপ্ত উক্তিটি তুলে ধরে মানুষের জীবনে আশার গভীর গুরুত্ব। বিখ্যাত এই ব্যক্তির কবিতায় বারবার ফিরে আসে নির্বাসন, হারানো দেশ ও মানুষের অস্তিত্বের বেদনা। জীবনে চলার পথ অন্ধকার হতে পারে, তবে আশা থাকলে মানুষ থেমে যায় না। বরং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নেয়।
বিচিত্রা•এক মাস আগে
অন্যায়ের চিন্তা না থাকা শ্রেয়
অন্যায়ের চিন্তা না থাকা শ্রেয়
উক্তিটি রোমান সম্রাট ক্লডিয়াসের নামে প্রচলিত। পুরো নাম টাইবেরিয়াস ক্লডিয়াস সিজার অগাস্টাস জার্মানিকাস। তার এ কথাটি মানুষের নৈতিকতার একটি সূক্ষ্ম দিক তুলে ধরে। তার বিশ্বাস শুধু অন্যায় কাজ থেকে বিরত থাকাই যথেষ্ট নয়। মানুষের মনে অন্যায়ের আকাঙ্ক্ষাও না থাকাটাই শ্রেয়। একজন ব্যক্তির প্রকৃত চরিত্র শুধু তার কাজেই নয়, তার চিন্তা, উদ্দেশ্য ও বিবেকেও প্রকাশ পায়।
বিচিত্রা•এক মাস আগে
ধীরে চলো, তবে থেমো না
ধীরে চলো, তবে থেমো না
উক্তিটি প্রাচীন চীনের দার্শনিক ও শিক্ষক কনফুসিয়াসের। তিনি বিশ্বাস করতেন, কোনো ব্যক্তির সাফল্য তার এগিয়ে যাওয়ার গতিতে নয়; বরং ধারাবাহিকতায়। তাই তার বিখ্যাত এ কথা শেখায়, ধীরে এগোনো কোনো ব্যর্থতা নয়; আসল ব্যর্থতা হলো থেমে যাওয়া। শতাব্দী পেরিয়ে এই শিক্ষা আজও মানুষকে ধৈর্য, অধ্যবসায় ও এগিয়ে চলার অনুপ্রেরণা দেয়।
বিচিত্রা•এক মাস আগে
যে প্রফুল্লতা ছড়ায় সে-ই শ্রদ্ধেয়
যে প্রফুল্লতা ছড়ায় সে-ই শ্রদ্ধেয়
উক্তিটি যুক্তরাষ্ট্রের লেখক ও প্রকাশক বেনেট সার্ফের। তিনি বিশ্বাস করতেন, যে ব্যক্তি একটি ঘরে প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে দিতে পারে, সে সত্যিই অনন্য এবং শ্রদ্ধেয়। কারণ আনন্দ ও ইতিবাচকতা যেকোনো মুহূর্তকে সুন্দর করার পাশাপাশি মানুষের মনকেও হালকা করে। এমন প্রফুল্লতা ছড়াতে পারা ব্যক্তির উপস্থিতি আমাদের জীবনে স্বস্তি, উষ্ণতা ও সুখের অনুভূতি আনতে সক্ষম।
বিচিত্রা•এক মাস আগে
ব্যায়াম শরীরের জন্য আর বই পড়া মনের জন্য
ব্যায়াম শরীরের জন্য আর বই পড়া মনের জন্য
উক্তিটি ১৭০৯ সালে প্রকাশিত ‘দ্য ট্যাটলার’-এ লিখেছেন ব্রিটিশ লেখক জোসেফ অ্যাডিসন। তার প্রবন্ধের প্রথম লাইনেই তিনি লিখেছেন, শরীরের জন্য ব্যায়াম যা, মনের জন্য বই পড়া ঠিক তা-ই। তার মতে, শরীরচর্চা যেমন শরীরকে শক্তিশালী করে, তেমনি বই পড়া মনকে সতেজ ও সমৃদ্ধ করে। ভালো বই শুধু জ্ঞান দেয় না, চিন্তাশক্তিকেও আরও গভীর করে তোলে।
বিচিত্রা•২ মাস আগে
জয়ী সে, যে জানে কখন লড়াই এড়াতে হয়
জয়ী সে, যে জানে কখন লড়াই এড়াতে হয়
উক্তিটি প্রাচীন চীনা সামরিক কৌশলবিদ সান জু-এর। তার বিখ্যাত বই ‘দ্য আর্ট অব ওয়ার’-এ তুলে ধরেছেন যুদ্ধ ও সাফল্যের কৌশল। শুধু শক্তির ওপর নির্ভর না করে, কখন লড়তে হবে এবং কখন সংঘাত এড়াতে হবে, তা বোঝার সক্ষমতায় ছিল তার মূল শিক্ষা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই জয়ের আসল কৌশল। তার এই শিক্ষা আজও প্রাসঙ্গিক। কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন সান জু। কোনো পদক্ষেপ নেওয়ার আগে হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি সতর্কতার সঙ্গে যাচাই করা উচিত বলে তিনি শিক্ষা প্রদান করেন।
বিচিত্রা•২ মাস আগে
অতিরিক্ত সবকিছুই প্রকৃতির পরিপন্থী
অতিরিক্ত সবকিছুই প্রকৃতির পরিপন্থী
এই উক্তিটি প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসের। ধরা হয়, তার বই অ্যাফোরিজম ১-এ কথাটি পাওয়া যায়। উক্তিটির ইংরেজি অনুবাদ রয়েছে ই কমিন্স ডার্নফোর্ডের ১৯১৫ সালে লেখা একটি বইয়ে। হিপোক্রেটিসের বিশ্বাস, জীবনের কোনো কিছুই অতিরিক্ত হওয়া উচিত নয়। খাদ্য, কাজ, বিশ্রাম, আনন্দ কিংবা আবেগ, সব ক্ষেত্রেই জরুরি ভারসাম্য।
বিচিত্রা•২ মাস আগে
অজ্ঞদের কাছেও কিছু শেখার আছে
অজ্ঞদের কাছেও কিছু শেখার আছে
উক্তিটি গ্যালিলিও গ্যালিলেইর। তিনি ছিলেন ইতালীয় প্রাকৃতিক দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ। জ্যোতির্বিদ্যা, গতিবিদ্যা, পদার্থের শক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশে তার মৌলিক অবদান রয়েছে। গ্যালিলিওর ভাবনায় ছিল গভীর বিনয়। তার বিশ্বাস ছিল, প্রত্যেক মানুষেরই কিছু জ্ঞান বা অভিজ্ঞতা আছে, যা অন্যের অজানা। তাই যাকে অজ্ঞ মনে হয়, তার কাছ থেকেও শেখার মতো কিছু থাকেই। গ্যালিলিওর এ উক্তিটি মনে করিয়ে দেয় জ্ঞান সমাজ জুড়ে ছড়িয়ে আছে। নানাবিধ মতামত বা কণ্ঠস্বর পর্যবেক্ষণ ও শোনার মাধ্যমেই শিক্ষালাভ করা যায়।
বিচিত্রা•২ মাস আগে
আজকে বাঁচো আগামীকালের আশা রাখো
আজকে বাঁচো আগামীকালের আশা রাখো
উক্তিটি বিশ্বের অন্যতম বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের। তার এ ভাবনায় জীবনের সহজ একটি শিক্ষা আছে। অতীতের ভুল ও অভিজ্ঞতা থেকে শিখতে হবে। তবে সেখানেই আটকে থাকা যাবে না। বর্তমানকে গুরুত্ব দিয়ে বাঁচতে হবে। আর ভবিষ্যৎ নিয়ে আশা রাখতে হবে। অর্থাৎ পেছন থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের সুন্দর পথ।
বিচিত্রা•২ মাস আগে
সুখের চাবিকাঠি নিজের হাতেই
সুখের চাবিকাঠি নিজের হাতেই
উক্তিটি প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের। তার এই ভাবনা তুলে ধরে ব্যক্তিগত সুখ একটি অভ্যন্তরীণ সাধনা। সুখের জন্য বড় সাফল্য, সম্পদ কিংবা নিখুঁত পরিস্থিতির প্রয়োজন হয় না। নিজের চিন্তা, সিদ্ধান্ত ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই আনন্দের আসল উৎস হয়ে ওঠে। তাই বাইরের পৃথিবী বদলানোর অপেক্ষা না করে, নিজের মনকে ইতিবাচক ও শান্ত রাখাই সুখী থাকার অন্যতম পথ।
বিচিত্রা•২ মাস আগে
নতুন দিনের শুরুতেই নিজের সর্বোচ্চটা দিন
নতুন দিনের শুরুতেই নিজের সর্বোচ্চটা দিন
উক্তিটি ফরাসি বীরকন্যা ও সৈনিক জোয়ান অব আর্কের। তার এই অনুপ্রেরণামূলক ভাবনা মনে করিয়ে দেয়, সাফল্যের জন্য প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করতে হয়। ভোরে জাগা, সময়ের মূল্য বোঝা এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার অভ্যাস মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যায়। প্রতিটি নতুন সকাল তাই নতুন সম্ভাবনা ও সাফল্যের পথে একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ।
বিচিত্রা•৩ মাস আগে
ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে
ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে
এটি একটি বিখ্যাত লাতিন প্রবাদ। বিভিন্ন সময়ের সাহিত্যে ব্যবহার হয়েছে শক্তিশালী এ উক্তিটি। এমনকি রোমান কবি পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারোর (ভার্জিল) জনপ্রিয় ‘অ্যাইনেড’ মহাকাব্যেও পাওয়া যায় এটি। বারবার মনে করিয়ে দেয়, সুযোগ সাধারণত তাদের কাছেই আসে— যারা সাহস করে প্রথম পদক্ষেপ নেয়। ঝুঁকি এড়িয়ে নিরাপদে দাঁড়িয়ে থাকলে বড় অর্জনও দূরে থেকে যায়।
বিচিত্রা•৩ মাস আগে
মানুষ পরাজয়ের জন্য জন্মায়নি
মানুষ পরাজয়ের জন্য জন্মায়নি
উক্তিটি যুক্তরাষ্ট্রের সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের। তার ১৯৫২ সালে প্রকাশিত ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ উপন্যাসে এ লাইনটি লিখেছেন। বিশ্ব জুড়ে পাঠকদের মধ্যে এ বইটি অদম্য মনোবলের এক চিরন্তন উদাহরণ। গল্পটি শেখায়, জীবনে পরাজয় আসতেই পারে, কিন্তু লড়াই করার ইচ্ছা হারানোই প্রকৃত হার। প্রতিকূলতার মধ্যেও সাহস, ধৈর্য আর আত্মবিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যায়।
বিচিত্রা•৩ মাস আগে
ছোট সাহায্যও কারও কাছে বড় হতে পারে
ছোট সাহায্যও কারও কাছে বড় হতে পারে
উক্তিটি প্রাচীন গ্রিক কবি হোমারের। ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’র মতো বিখ্যাত মহাকাব্যের রচয়িতা। তার এ কথা মনে করিয়ে দেয়, সাহায্য প্রদানের কোনো মাপকাঠি নেই। আমাদের কাছে ছোট মনে হওয়া কোনো দান বা সহায়তা অন্য কারও জীবনে বড় আশার কারণ হতে পারে। তাই ছোট ভালো কাজ কখনো ছোট নয়।
বিচিত্রা•৩ মাস আগে
প্রকৃতি কখনো তার মায়া হারায় না
প্রকৃতি কখনো তার মায়া হারায় না
উক্তিটি রালফ ওয়াল্ডো এমারসনের। তিনি যুক্তরাষ্ট্রের দার্শনিক এবং লেখক। কথাটি লিখেছেন তার ‘নেচার’ প্রবন্ধে। ১৮৩৬ সালে। তার মতে, প্রকৃতির কোনো রূপই আসলে কুৎসিত বা অমঙ্গলময় নয়। ঝড়, বন্যতা বা কঠিন দৃশ্যের মধ্যেও প্রকৃতি একটি ভিন্ন রূপ ধারণ করে। তার বিশ্বাস, প্রকৃতির প্রতিটি অংশেরই রয়েছে নিজস্ব সৌন্দর্য ও অর্থ।
বিচিত্রা•৩ মাস আগে
পাগলামি ছাড়া আমূল পরিবর্তন আসে না
পাগলামি ছাড়া আমূল পরিবর্তন আসে না
উক্তিটি থমাস সাংকারার। আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর বিপ্লবী নেতা ও সাবেক রাষ্ট্রপতি। ১৯৮৫ সালের একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্যটি করেন। সেসময় ‘বিপ্লব’ কর্মসূচির মাধ্যমে দেশের দারিদ্র্য, নির্ভরশীলতা ও সামাজিক বৈষম্য দূর করার চেষ্টা করছিলেন। তার এ বক্তব্য নতুন ভবিষ্যৎ গড়ার জন্য দৃঢ় চিন্তা ও সাহসী পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে।
বিচিত্রা•৩ মাস আগে