রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তের কারণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মস্কোকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার টেবিলে ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আমি আলোচনা করছি। এমন কিছু করতে চাই না, যা বোকামির মতো রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে সরিয়ে দেয়।’ শুক্রবার রাতে রাশিয়ার ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা কার্যকর হওয়া ঠেকিয়েছেন ট্রাম্প। নিষেধাজ্ঞাগুলো কার্যকর...