ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় ১৪৯ অভিবাসী ব্রিটিশ জলসীমায় পৌঁছতেই হ্যাম্পশায়ারের শান্ত উপকূলীয় শহর গসপোর্টে জমায়েত হন প্রায় একশ অভিবাসনবিরোধী বিক্ষোভকারী। পুলিশের গাড়ি ঘিরে স্লোগান, আতশবাতি, ধস্তাধস্তি, সব মিলিয়ে রবিবার (৪ অক্টোবর) রাতের হাসলার মেরিনা হয়ে ওঠে ব্রিটেনের চলমান অভিবাসন সংকটের নতুন দৃশ্যপট।সোমবার (৫ অক্টোবর) স্কাই নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটি রবিবার সকালে ফ্রান্সের নরম্যান্ডির উতাহ বিচ এলাকার কাছ থেকে যাত্রা শুরু করে। ফরাসি উদ্ধারকারী জাহাজ সেটিকে ব্রিটিশ জলসীমা পর্য...