প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর আর্জেন্টিনা হয়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার ঘটনায় দেশটির শীর্ষ কূটনীতিককে তলব করেছে ব্রাজিল।বার্তা সংস্থা রয়টার্সকে ব্রাজিল সরকারের কয়েকটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আর্জেন্টিনার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারিয়া এমিলিয়া কোর্তেসকে তলব করে।তবে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কিরনো বলেছেন, বলসোনারোর আর্জেন্টিনায় যাওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে ব্রাজিলের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো অনুরোধ পাননি তারা।গত রবিবারের নির্...