Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
ঔষধি গাছপ্রেমী আবদুল কাদের
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর

প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৪:২৮
শেয়ার করুন:
প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

ছবি: আগামীর সময়

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। দর্শকদের বিপুল উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগ থেকেই মাঠ ও আশপাশে বিভিন্ন বয়সী দর্শকের ভিড় লক্ষ্য করা যায়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় আর্জেন্টিনা কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও কোনোটি কাজে লাগাতে পারেনি। বিপরীতে ব্রাজিল ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে ৫-০ গোলের জয় নিশ্চিত করে।

ব্রাজিলের হয়ে রহিদ দুটি গোল করেন। তামরিজ, রিফাত ও সুমন একটি করে গোল করেন। শেষ বাঁশি বাজতেই ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মাঠ।

খেলার পুরো সময় জুড়ে দুই দলের সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ প্রীতি ম্যাচ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন দর্শকরা।

আয়োজকদের ভাষ্য, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে তাদের মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তারা।

জামালপুরপ্রীতি ফুটবল ম্যাচআর্জেন্টিনা-ব্রাজিলগোল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসআরবির নেতৃত্বে ফারুক

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসআরবির নেতৃত্বে ফারুক

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার