বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা
আবুল হায়াতের ৮৩তম জন্মদিন আজ। পরিবারের সদস্যরাই ঘরোয়াভাবে দিনটি উদ্যাপন করবেন।
মজার বিষয়, একই দিনে তার নাতনি শ্রীষারও জন্মদিন। আবুল হায়াত বলেছেন, ‘জন্মদিন নিয়ে
কখনোই আমার বিশেষ কোনো পরিকল্পনা থাকে না। পরিবারের সঙ্গে সময় কাটাই। ১২টা বাজলেই আমি
ফোন করি, তারাও আমাকে ফোন করে। এ ছাড়া রাত থেকেই আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
ফোন করে, খুদেবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানায়।’
আরও পড়ুন...