রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগের নতুন অগ্রগতির দাবি করেছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। দুই দেশের আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মতে, এই অগ্রগতি সম্ভব হয়েছে মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার কারণেই। তিনি আরও বলেছেন, এ ধরনের...