মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই গৃহবন্দি রয়েছেন সাবেক নেত্রী অং সান সু চি। জনচক্ষুর আড়ালে থাকা মায়ের সঙ্গে পাঁচ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবার ফোনে কথা বলেছেন তার ছেলে কিম অ্যারিস। গত বৃহস্পতিবার এ তথ্য দেন তিনি। শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন মনে হলেও সু চি প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন বলে দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন অ্যারিস।
সু চির ছেলে বলেছেন, ‘মানসিকভাবে তিনি এখনো পুরোপুরি সজাগ ও স্পষ্ট আছেন, আর শারীরিকভাবেও তাকে বেশ শক্তিশালী মনে হলো।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমার...