মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

জাতীয় দলে শেখ মেহেদি হাসানকে বেশি দেখা যায় সীমিত ওভারের ক্রিকেটেই। তবে বড় দৈর্ঘ্যের ক্রিকেটেও তার কার্যকারিতা কম নয়, সেটাই এই অলরাউন্ডার আরও একবার প্রমাণ করলেন জাতীয় লিগের ম্যাচে।
মিরপুরে তার বোলিংয়ের সামনেই ঝরা পাতার মতো খসে পড়েছে রাজশাহীর ব্যাটিং অর্ডার। ১৪ ওভার বল করে ৩৮ রানে ৬ উইকেট নিয়েছেন মেহেদি, তাতে রাজশাহী প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১১৯ রানে।
টস জিতে ব্যাটিং নিয়েছিল রাজশাহী, শুরুতে সফর আলি ৩ উইকেট নিয়েছেন আর শেষটা করেছেন মেহেদি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ম বারের মতো নিলেন ইনিংসে পাঁচ বা বেশি উইকেট।



