Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

সীমাবদ্ধতার মধ্যেও স্বপ্ন দেখেন রাকিবরা

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:১১
সীমাবদ্ধতার মধ্যেও স্বপ্ন দেখেন রাকিবরা

‘যদি আমি পেরে থাকি, তবে যে কেউ পারবে’— কথাটি ভারতের কিংবদন্তিতুল্য বক্সার মেরি কমের। হাজারো বাধার পাহাড় ডিঙিয়ে মেরি ২০১২ লন্ডন অলিম্পিকে ভারতকে এনে দিয়েছিলেন ব্রোঞ্জপদক। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসেও হেসেছেন সোনার হাসি। মেরি কমে অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই এসেছেন বক্সিং রিংয়ে, ভারতকে এনে দিয়েছেন সাফল্য।

ভারতের একজন মেরি কম ছিলেন। আর বাংলাদেশের?

মেরি কমের মতো তুঙ্গস্পর্শী বক্সারের দেখা মেলেনি কখনোই। তবে একজন ছিলেন— মোশাররফ হোসেন। ১৯৮৫ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে চমকে দেওয়া মানুষটি হতে পারতেন মেরি কমের মতোই সফল একজন। রূঢ় বাস্তবতা আর কর্মকর্তাদের অবহেলায় মোশাররফ আর এগোতে পারেননি। বাংলাদেশও আরেকজন মোশাররফের খোঁজ পায়নি। আব্দুর রহিম ও জুয়েল আহমেদ জনিরা ২০১০ ঢাকা সাউথ এশিয়ান গেমসে সোনা জয়ের পরই হারিয়ে গেছেন।

সুযোগ-সুবিধা, উন্নত প্রশিক্ষণের অভাব, নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে যেতে না পারা, মোটাদাগে আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাতে না পারা এ দেশের বক্সারদের বড় প্রতিবন্ধকতা। দক্ষিণ এশিয়ায় তাই খাবি খেতে হয়। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে পদক তো অনেক দূর কল্পনা।

তারপরও ২০২২ এশিয়ান গেমসে খুব কাছে পৌঁছেও পারেননি সেলিম হোসেন, কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিলেন। সম্প্রতি স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসেও কোয়ার্টার ফাইনালে থামতে হয় রাকিব হোসেনকে।

মোহাম্মদ আলীর নামে পল্টনে নির্মিত বক্সিং স্টেডিয়ামই এ দেশের বক্সিংয়ের তীর্থকেন্দ্র। এর বাইরে রাজশাহী, যশোর, দিনাজপুরে ব্যক্তি উদ্যোগে আছে কিছু বক্সিং ক্লাব। আর ছোট্ট পরিসরে প্রতিভাবান বক্সার খোঁজার কাজ করে বিকেএসপি। ২০১০ এসএ গেমসে স্বর্ণপদক জয়ী জুয়েল আহমেদ ১৯৯৫ সালে বক্সিং ক্যারিয়ার শুরু করে এখনো খেলছেন এবং সেরাও হচ্ছেন। তার অর্থ, ৮০ কেজিতে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কেউ নেই। রাজশাহী থেকে ফোনে এ বক্সারের কথাগুলো হাহাকারের মতো শোনাল— ‘আনসারের চাকরিটা আছে বলে রক্ষা। যদিও সেখানে আয়-উন্নতি হয়নি। সিপাহি পদে যোগ দিয়েছিলাম, এখনো সে পদেই আছি।’

জুয়েলের আপন ভাগ্নে উৎসব আহমেদ এখন আছেন এশিয়ান গেমসের ক্যাম্পে। ৫৫ কেজিতে দেশের প্রতিনিধিত্ব করবেন এশিয়ান গেমসে, ‘প্রায় তিন মাস ধরে স্থানীয় কোচদের অধীনে প্রস্তুতি নিচ্ছি। এশিয়াডে পদক জেতা সহজ নয়। তারপরও চেষ্টা তো করবই।’ গত বছর ভুটানে ফোর নেশন কাপে স্বর্ণপদক জেতা উৎসব চলতি বছর একটিও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি।

ফেডারেশন কর্তাদের এসব নিয়ে হেলদোল নেই। কর্তারা ব্যস্ত পদ ধরে রাখতে। পরপর দুটি অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক পদে টিকে যাওয়া এমএ কুদ্দুস খান অবশ্য দিচ্ছেন উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি— ‘মাঝখানে অযোগ্যরা খেলাটিকে ধ্বংসের কাছাকাছি নিয়ে গিয়েছিল। আমি ফিরে চেষ্টা করছি। আশা করি সামনে ভালো কিছু হবে।’

সেই ভালোর কোনো ইঙ্গিত অবশ্য মিলছে না। বক্সার হতে প্রয়োজন যথেষ্ট শারীরিক সামর্থ্যের। সেটি বাড়াতে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি প্রয়োজন অনেক ধরনের সাপ্লিমেন্ট। অথচ ফেডারেশন কখনোই সেই দায়িত্ব নেয় না। ক্যাম্পে থাকা বক্সাররা দৈনিক ভাতা পান ৪০০ টাকা, মাসে অঙ্কটা দাঁড়ায় ১২ হাজার। এর সিংহভাগ দিয়ে সাপ্লিমেন্ট কিনে খেতে হয় তাদের।

এত অপ্রাপ্তির পরও অতীতের মোশাররফ, জুয়েল, রহিম; হালের সেলিম, রাকিব, উৎসবরা যতটুকু এগিয়েছেন, সেটি শুধুই ব্যক্তিগত প্রচেষ্টায় এবং খেলাটির প্রতি দুর্নিবার ভালোবাসায়।

কিংবদন্তিবক্সারমেরি কমএশিয়ান গেমসকমনওয়েলথ গেমসমোশাররফ হোসেনরাকিব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে