এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি
ভারতের মুখোমুখি বাংলাদেশ

সংগৃহীত ছবি
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল।
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির জমকালো উদ্বোধনী ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। এশিয়ার হকির ‘ওয়ার্ল্ড কাপ’ খ্যাত মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর, ভারতীয় সময় সন্ধ্যা ৭:২০ মিনিটে।
এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ ভারতের পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত ঐতিহ্যবাহী অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে নিজেদের সবশেষ প্রস্তুতি সেশন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্তিশালী স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশ দল পুরোপুরি প্রস্তুত। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা ঢেলে দিতে কঠোর পরিশ্রম করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
আজকের চূড়ান্ত অনুশীলন সেশন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম এবং টিম ম্যানেজার রাহুল রায় দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন।



