Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বেনজেমার কাছ থেকে অনুপ্রেরণা পান কেইন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২০:৩৪
শেয়ার করুন:
বেনজেমার কাছ থেকে অনুপ্রেরণা পান কেইন

সংগৃহীত ছবি

২০২৬ সালের ব্যালন ডি’অর জিতে বিশ্ব ফুটবলের শীর্ষে জায়গা করে নিয়েছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে ঐতিহাসিক একটি মৌসুম কাটানোর পর ইংল্যান্ড অধিনায়ক এবার কথা বলেছেন তার ফুটবলীয় অনুপ্রেরণা এবং নিজের খেলার ধরন নিয়ে। নিজের গোল করার দক্ষতার পাশাপাশি খেলার কৌশলগত দিকগুলোও তুলে ধরেছেন তিনি।

লন্ডনে ব্যালন ডি’অর জয়ের পর ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমার প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানিয়েছেন কেইন। ইংল্যান্ড অধিনায়ক মনে করেন, আধুনিক সময়ের নাম্বার নাইন পজিশনকে নতুনভাবে উপস্থাপন করার ক্ষেত্রে বেনজেমার সঙ্গে তার অনেক মিল রয়েছে। ২০২২ সালে ফরাসি এই তারকার অসাধারণ মৌসুম তার নিজের খেলার ধরনেও প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন বায়ার্নের এই ফরোয়ার্ড।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোতে দুজনের খেলার ধরনের মিল নিয়ে কথা বলতে গিয়ে বেনজেমার প্রশংসা করেন কেইন, ‘করিম অসাধারণ একজন খেলোয়াড়। আমি সব সময়ই তার বড় ভক্ত। ২০২২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যা করেছেন, তা সত্যিই দারুণ। তার মাঝমাঠে নেমে এসে প্রায় নাম্বার টেনের মতো খেলা, খেলার নিয়ন্ত্রণ নেওয়া এবং সঠিক সময়ে বক্সে পৌঁছানোর অসাধারণ দক্ষতা রয়েছে।’

শারীরিক গঠনে পার্থক্য থাকলেও নিজেদের ফুটবলীয় চিন্তাভাবনায় মিল রয়েছে বলে মনে করেন কেইন। তার মতে খেলার বুদ্ধিমত্তা, ফাঁকা জায়গা খুঁজে নেওয়ার দক্ষতা এবং সতীর্থদের সহায়তা করার মানসিকতার দিক থেকে তাদের মধ্যে অনেক মিল রয়েছে।

কেইন মনে করেন প্রথাগত নাম্বার নাইন পজিশনের ভূমিকার পরিবর্তন দুজনই সর্বোচ্চ পর্যায়ে সফলভাবে কাজে লাগিয়েছেন, ‘আমাদের শারীরিক বৈশিষ্ট্যে কিছুটা পার্থক্য রয়েছে। তবে খেলার বুদ্ধিমত্তা, ফাঁকা জায়গা খুঁজে নেওয়ার ক্ষমতা এবং সতীর্থদের সাহায্য করার আগ্রহের দিক থেকে আমাদের খেলায় অনেক মিল দেখতে পাই। আমরা দুজনই প্রমাণ করেছি গোল করার জন্য সব সময় বক্সের ভেতরে থাকা জরুরি নয়।’

আলিয়াঞ্জ অ্যারেনায় নিজের খেলার ধরনে পরিবর্তন এনেছেন কেইন। আগের চেয়ে বেশি নিচে নেমে খেলছেন তিনি। অনেক সময় বায়ার্নের আক্রমণভাগের উইঙ্গারদের জন্য সুযোগ তৈরির প্রধান দায়িত্বও পালন করছেন এই ইংলিশ স্ট্রাইকার।

খেলার ধরনে এই পরিবর্তনই গত মৌসুমে তার রেকর্ড গড়া পারফরম্যান্সের অন্যতম কারণ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন তিনি। প্রচলিত স্ট্রাইকার পজিশন থেকে সরে এসে খেলায় প্রতিপক্ষের ডিফেন্ডারদেরও দ্বিধায় ফেলেন কেইন। তাকে অনুসরণ করতে এগিয়ে এলে পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়। আবার তাকে ছেড়ে দিলে পাস দেওয়া কিংবা দূর থেকে শট নেওয়ার সুযোগ পান তিনি।

নিজের খেলার ধরন ব্যাখ্যা করে কেইন বলেন, ‘আমি নিচে নেমে এলে বেশি সুযোগ পাই কারণ তখন প্রতিপক্ষ আমাকে খুব কাছ থেকে পাহারা দেয় না। আমি নিচে নেমে আসার পর খেলার গতির সঙ্গে গোলের সুযোগ তৈরি হয়। তখন আমি নাম্বার টেনের ভূমিকায় চলে যাই। প্রতিপক্ষের রক্ষণভাগ পেছনে সরে গেলে বক্সের বাইরে থেকে শট নিই, যা আমার অন্যতম শক্তির জায়গা। গত মৌসুম ছিল এর সবচেয়ে ভালো উদাহরণ। আমি ৭৩ গোল করেছি, যা অন্য যেকোনো মৌসুমে করা গোলের প্রায় দ্বিগুণ।’

ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও দলীয় শিরোপার ক্ষুধা কমেনি কেইনের। দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জিততে চান তিনি। তবে তার মূল লক্ষ্য ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে শিরোপা জয়। গত মৌসুমে সেমিফাইনালে পিএসজির কাছে অল্পের জন্য হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছিল বায়ার্নকে। এবার জার্মান ক্লাবটিকে শিরোপা জেতাতে চান কেইন।

ভবিষ্যতে ব্যক্তিগত পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কেইন বলেন, ‘অবশ্যই আমি আরেকটি ব্যালন ডি’অর জিততে চাই। তবে আমি জানি, আরও অনেক দারুণ খেলোয়াড়েরও এই পুরস্কার জয়ের সুযোগ রয়েছে। কিন্তু আরও অনেক শিরোপা জিততে চাই আমি। যেমন বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ এবং অবশ্যই ইংল্যান্ডের হয়ে একটি শিরোপা।’

করিম বেনজেমাহ্যারি কেইনব্যালন ডি’অরবায়ার্ন মিউনিখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার