Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের হবে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২১:৩৭
২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের হবে?

সংগৃহীত ছবি

এই ৪৮ দলের ঐতিহাসিক বিশ্বকাপ কমবেশি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। শুরুতে অনেকে মনে করেছিলেন দল সংখ্যা বাড়লে তা বিশ্বকাপের মানে প্রভাব ফেলবে। কিন্তু উত্তর আমেরিকার মাটিতে এই দল সংখ্যা বৃদ্ধিই যেন টুর্নামেন্টের আমেজকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। এবার বিশ্বকাপের দলসংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করবে ফিফা। এমনটাই জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সুইস সংবাদমাধ্যম ব্লুউইন-কে দেওয়া সাক্ষাৎকারে ৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনার কথা জানিয়েছেন ইনফান্তিনো, ‘৪৮ থেকে ৬৪ দলে সম্প্রসারণের বিষয়টি যৌক্তিক হতে পারে। এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলোতে বিষয়টি অবশ্যই আলোচনা ও পর্যালোচনা করা হবে।‘

এছাড়া বিশ্বকাপকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পক্ষেও মত দেন ইনফান্তিনো, ‘বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের জন্য। প্রতিটি দেশেরই এই আসরে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত। ছোট দেশগুলোকে সুযোগ না দিলে তাদের উন্নতির প্রেরণাও কমে যাবে।‘

ইনফান্তিনোর মতে ৪৮ দলের এই বিশ্বকাপ এরই মধ্যে সফল প্রমাণিত হয়েছে, ‘সব দলই উচ্চমানের ফুটবল খেলেছে। প্রতিটি মহাদেশের দল গোল করেছে এবং অন্তত একটি করে পয়েন্ট অর্জন করেছে। আফ্রিকার ১০ দলের মধ্যে ৯টিই নকআউট পর্বে উঠেছে। আগের বিশ্বকাপে আফ্রিকা থেকে ছিল মাত্র পাঁচটি দল। সুযোগ বাড়ালে প্রতিযোগিতার মানও বাড়ে।‘

১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয় ৩২টি দল। চলমান ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে ৪৮টি দল।

আগেই ঘোষণা করা হয়েছে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ছয়টি দেশ। উদ্বোধনী তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। বাকি ম্যাচগুলো হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। দলসংখ্যা ৬৪ করা হলে দক্ষিণ আমেরিকার তিনটি দেশ শুধু একটি করে ম্যাচ নয়, একটি করে পূর্ণ গ্রুপের ম্যাচ আয়োজনের সুযোগ পেতে পারে।

৬৪ দলের বিশ্বকাপজিয়ান্নি ইনফান্তিনোফিফা২০৩০ বিশ্বকাপ২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প