Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

স্কালোনি

সারা বিশ্ব মেসিকে খেলতে দেখতে চায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৩:০৪
সারা বিশ্ব মেসিকে খেলতে দেখতে চায়

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলছেন লিওনেল স্কালোনি।

রাত পোহালেই বিশ্বকাপের মঞ্চ মাতাতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। তিন বছর আগে কাতারে ঘুচেছিল আর্জেন্টিনার দীর্ঘদিনের আক্ষেপ, ট্রফি উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে মেসিকে নিয়ে স্বস্তিতে আছেন লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের প্রাক্কালে চোট সমস্যা ছিল মেসির। তবে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে তিনি গোলও করেছিলেন। এবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচ বললেন, ‘সারা বিশ্বের মানুষ ওকে মাঠে খেলতে দেখতে চায়। ও দলে থাকা মানেই ইতিবাচক শক্তি। এর আগে ও বিভিন্ন পরিস্থিতিতে খেলেছে এবং সব সময়ই দলের জন্য ও অপরিহার্য।’

আরও পড়ুন

মেসির কাছেই রেকর্ড হারাতে চান ক্লোসা

১৬ জুন ২০২৬

আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করেছে। তবে মরক্কোর সঙ্গে আলজেরিয়াকে তুলনায় রাজি নন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড, ‘আলজেরিয়া খুবই গতিময় ফুটবল খেলে। স্পেন ও কেপ ভার্দের ম্যাচটিই প্রমাণ করেছে এই বিশ্বকাপে কোনো প্রতিপক্ষ সহজ নয়। ব্রাজিলও পয়েন্ট হারিয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেছেন, প্রথম ম্যাচের একাদশে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস থাকছেন। এ ছাড়া গোড়ালির চোটে ভুগতে থাকা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসও পুরোপুরি ফিট এবং আজকের ম্যাচের জন্য অ্যাভেইলেবল। ৬৯ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।

আরও পড়ুন

আর্জেন্টিনার বিপক্ষে আমরা জিততেও পারি

১৬ জুন ২০২৬

এদিকে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি বিশেষ পোস্ট করে দলের সংহতি ও প্রস্তুতির বার্তা দিয়েছেন লিওনেল মেসি। অনুশীলন শেষে নিজের ইনস্টাগ্রামে পুরো দলের একটি ছবি পোস্ট করে মেসি ক্যাপশনে লিখেছেন, ‘একসাথে’, পাশে আর্জেন্টিনার একটি পতাকা। এর কিছুক্ষণ পরেই ঐতিহ্যবাহী ‘মেট’ (আর্জেন্টাইন চা) পানের আরেকটি ছবি শেয়ার করেন তিনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মলিনা/গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি/লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দি পল, এনসো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেস।

লিওনেল মেসিলিওনেল স্কালোনি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ১
    মিসর
    ১
    ১৬ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    সৌদি আরব
    ১
    উরুগুয়ে
    ১
    ১৬ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    ইরান
    ২
    নিউজিল্যান্ড
    ২
    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    ১৬ জুন ২০২৬, ০০:১৮

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    ১৬ জুন ২০২৬, ০৬:১২

    মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব

    মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব

    ১৬ জুন ২০২৬, ০৩:১২

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৬ জুন ২০২৬, ০৫:৪৭

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    ১৬ জুন ২০২৬, ০০:৩০

    সৌদির বাধায় আটকালো উরুগুয়ে

    সৌদির বাধায় আটকালো উরুগুয়ে

    ১৬ জুন ২০২৬, ০৬:৩৪

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    ১৬ জুন ২০২৬, ০০:৪০

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    ১৬ জুন ২০২৬, ০০:৪২

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

    ১৬ জুন ২০২৬, ০৮:১১

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    ১৬ জুন ২০২৬, ০১:০৮

    চাঁদা না দেওয়ায় হামলা, ভিডিও ভাইরাল

    চাঁদা না দেওয়ায় হামলা, ভিডিও ভাইরাল

    ১৬ জুন ২০২৬, ০৫:২৬

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    ১৬ জুন ২০২৬, ০১:০৭

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    ১৬ জুন ২০২৬, ০০:৫৭

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    ১৬ জুন ২০২৬, ০৪:৪০

    ২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড

    ২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড

    ১৬ জুন ২০২৬, ০৭:৩৫

    advertiseadvertise