Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

শুধুই একটি ফুটবল ম্যাচ নয়

রাহেনুর ইসলাম
রাহেনুর ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৬
শুধুই একটি ফুটবল ম্যাচ নয়

গ্রাফিকস: আগামীর সময়

সেমিফাইনালে ইংল্যান্ডকে পেয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘এটি শুধুই একটি ফুটবল ম্যাচ।’ একইভাবে ৪০ বছর আগে ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে কার্লোস বিলার্দো বারবার বলেছিলেন, ‘এটি শুধুই ফুটবল ম্যাচ’। তবে হোর্হে ভালদানো বলেছিলেন, ‘এটি বোকাদের বিভ্রান্ত হওয়ার জন্য আদর্শ ম্যাচ।’

বৈরী ইতিহাস, ফকল্যান্ড যুদ্ধ, রাজনৈতিক, অর্থনৈতিক আর ফুটবলীয় উত্তেজনায় স্পষ্ট যে, আর্জেন্টিনা-ইংল্যান্ডের লড়াই শুধুই একটি ফুটবল ম্যাচ নয়। এ কারণেই হয়তো সেমিফাইনালে পৌঁছে খোদ আর্জেন্টাইন খেলোয়াড়রা গান ধরেছিলেন ‘ফকল্যান্ডের জন্য’। দর্শকরা তো শুরু থেকেই গাইছেন ‘যারা লাফায় না তারা ইংলিশ’— এই গান।

১৮৬৩ সালে ইংল্যান্ডে আধুনিক ফুটবলের জন্ম হয়। এর ঠিক চার বছর পর বুয়েনস এইরেসে ব্রিটিশ কমিউনিটির মাধ্যমেই আসে খেলাটি। শুরুটা ব্রিটিশদের হাত ধরে হলেও বিকাশ ঘটেছিল স্থানীয়দের মাধ্যমে। তবে ফুটবলের সেই অদৃশ্য সুতো কখনোই রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু থেকে আলাদা ছিল না। আশির দশকে ফকল্যান্ড যুদ্ধের পর সেটি পেয়েছে ভিন্ন মাত্রা।

সেই বৈরিতা নিয়েই আজ ফাইনালে পৌঁছানোর অভিযানে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুটি দলের খেলার ধরন দুই ঘরানার। ইংল্যান্ড প্রিমিয়ার লিগের মতোই গতিনির্ভর। আর আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ খেলছে ম্যাচের গতি কমিয়ে। প্রতিপক্ষের দুর্বলতাগুলো কাজে লাগিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের ডিএনএ ধারণ করেই তারা সেমিফাইনালে।

দল দুটির মিল হচ্ছে শতভাগ দাপটে খেলতে না পারলেও শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া। প্রচণ্ড চাপের মধ্যেও নিজেদের চরিত্র ও মানসিক শক্তি দেখিয়েছে দুই দল। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে ইংল্যান্ড। আর শেষ ষোলোয় মিসরের সঙ্গে ২ গোলে পিছিয়েও ফিরে আসার মহাকাব্য লিখেছিল আর্জেন্টিনা। এমনকি কেপ ভার্দে, সুইজারল্যান্ডও ভুগিয়েছে তাদের।

টমাস টুখেলের দল অবশ্য ম্যাচ নিয়ন্ত্রণের জন্য বল পজেশনে আধিপত্য দেখায় না। বরং বেশি গুরুত্ব দেয় দ্রুত গোল করার অবস্থানে পৌঁছানোকে। মেক্সিকোর বিপক্ষে মাত্র এক-তৃতীয়াংশ বলের দখল েরখেও আজতেকার উচ্চতা জয় করেছিল তারা। তাদের ফরমেশন ৪-২-৩-১ দিয়ে শুরু হলেও জুড বেলিংহাম ও হ্যারি কেইনের মুভমেন্টের ওপর খেলার ধরন বদলাতে থাকে।

বেলিংহাম এখন অ্যাটাকিং মিডফিল্ডার থেকে ম্যাচের ভাগ্য বদলে দেওয়া খেলোয়াড় হয়ে উঠেছেন। কেইনের তৈরি করা ফাঁকা জায়গাগুলো ব্যবহার করছেন দারুণ দক্ষতায়। আর কেইন শুধু গোল করা নয়, মাঝমাঠের খেলোয়াড়দের সঙ্গে সংযোগ বাড়িয়ে মাঝের পথ ফাঁকা করে দিতে আরও বেশি নিচে নেমে আসছেন। তাতে দৌড়ানোর জায়গা পেয়ে যাচ্ছেন বেলিংহাম, সাকারা।

সেট পিস থেকেও তারা বিপজ্জনক। এ ছাড়া ইংল্যান্ডের উইং বড় চ্যালেঞ্জ হবে আর্জেন্টিনার জন্য। বুকায়ো সাকার ওয়ান-টু-ওয়ানে ডিফেন্স ভেঙে ফেলার ক্ষমতা আছে। অ্যান্থনি গর্ডনও ভালো জানেন কখন গতি বাড়াতে হবে আর কখন পাস দিতে হবে। আর্জেন্টিনার নড়বড়ে ডান দিকটা টার্গেট করতে পারেন কোচ টমাস টুখেল। এটাই বড় দুশ্চিন্তার হতে পারে লিওনেল স্কালোনির জন্য।

ইংল্যান্ডের বড় দুর্বলতা হচ্ছে রক্ষণভাগ গুছিয়ে নিতে সময় লাগা। প্রতিপক্ষ শুরু থেকেই তীব্র গতিতে খেললে তারা বেশ ভুগেছে। আর্জেন্টিনা তাই চাইবে সুইজারল্যান্ড ম্যাচের মতো শুরুতে গোল আদায় করে ইংল্যান্ডকে চাপে রাখতে। ইংল্যান্ড যখন অনেক খেলোয়াড়কে আক্রমণের সামনে রেখে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন ডিফেন্ডারদের কভার সময়মতো হয় না। সেন্ট্রাল ডিফেন্ডাররা বিশাল এলাকা একা ডিফেন্ড করতে বাধ্য হন। এটাই কাজে লাগাতে চাইবেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেসরা।

এই বিশ্বকাপে ৮ গোল আর ২ অ্যাসিস্ট করা মেসিকে বোতলবন্দি করতে নানা পরিকল্পনাই হয়তো আঁটবেন টুখেল। কিন্তু জাদুকরকে তো আর খাঁচায় আটকানো সম্ভব না, পারেনি অন্য দলগুলোও। মেসিও চাইবেন ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘গোল অব দ্য সেঞ্চুরি’র মতো বিশেষ কিছু করে সেমিফাইনালের ভাগ্য বদলে দিতে। উত্তেজনার ম্যাচটা উপভোগ্য হতে যাচ্ছে নিশ্চিতভাবে।

সেমিফাইনালইংল্যান্ডআর্জেন্টাইনস্কালোনিফুটবল ম্যাচবিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    advertiseadvertise