সিরিজ বাঁচাতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল

সংগৃহীত ছবি
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজ জিততেই হবে বাংলাদেশকে। এমন সমীকরণে দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হারারেতে অনুষ্ঠিত ম্যাচে সিরিজ সমতায় ফেরার লক্ষ্য নিয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, প্রথম ম্যাচে বোলারদের পারফরম্যান্স থেকেই অনুপ্রাণিত হয়ে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিরাজ বলেন, ‘গত ম্যাচে আমাদের বোলাররা, বিশেষ করে পেসাররা, শুরুতে খুব ভালো বোলিং করেছে এবং প্রথম ১০ ওভারের মধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি।’
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। তাসকিনের জোড়া আঘাতে ১০ ওভারের মধ্যে ৩৭ রানেই ৩ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। আরেকটি উইকেট পেয়েছেন নাহিদ রানা।
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।




