মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছে জাপান। চতুর্থ মিনিটে দাইচি কামাদার গোলটি জাপানের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল।
এর আগের রেকর্ডটি ছিল শিনজি কাগাওয়ার, ২০১৮ সালে কলম্বিয়ার বিপক্ষে ষষ্ঠ মিনিটে করা গোলটি। কেইতো নাকামুরার ক্রস থেকে কামাদা সেই গোলটি করেন।
এরপর আয়াসে উয়েদা ৩১ ও ৮৩ মিনিটে জোড়া গোল এবং জুনিয়া ইতো ৬৯তম মিনিটে গোল করে জাপানের জয় নিশ্চিত করেন। এ জয়ের ফলে গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডসের সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে উঠে এসেছে জাপান।




