Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ফ্রান্সিসকো কোনসিকাও

আমরা রোনালদোকে বল দিতে বাধ্য নই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ২০:০১
আমরা রোনালদোকে বল দিতে বাধ্য নই

পর্তুগালের তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কোনসিকাও স্পষ্ট জানিয়ে দিলেন, দলের প্রতিটি খেলোয়াড় স্বাভাবিক খেলাটা খেলেন, ক্রিস্তিয়ানো রোনালদোকে বল দেওয়ার কোনো বাধ্যবাধকতা তাদের নেই। ২০২৬ বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর পর্তুগাল ও রোনালদোকে নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছিল, তার জবাবে রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ২৩ বছর বয়সী এই জুভেন্টাস তারকা।

ফ্লোরিডার পাম বিচে অনুশীলনের আগে কোনসিকাও বলেছেন, ‘আমরা রোনালদোকে বল দিতে বাধ্য নই, এই প্রয়োজনীয়তাও নেই। আমি নিজের কথা বলতে পারি— যে মুহূর্তে যাকে বেশি ফাঁকা মনে হয়, তাকেই বল দিই। মাঠে এত ভাবার সময় থাকে না কে পাশে আছেন। সব কিছু হয় সহজাতভাবে, সেকেন্ডের হাজার ভাগের এক ভাগে। রোনালদো এখানে সাহায্য করতে এসেছেন, দলের যেকোনো খেলোয়াড়ের মতোই।’

গোল করার ক্ষমতার বিচারে রোনালদোকে অতুলনীয় বললেও কোনসিকাও তার প্রভাবকে আরও বড় পরিসরে দেখেন, ‘গোল করার ক্ষেত্রে ক্রিস্তিয়ানোর মতো কেউ নেই বলেই আমি মনে করি। তবে সে আমাদের কাছে অনুপ্রেরণা শুধু ক্যারিয়ারের কারণেই নয়— ৪১ বছর বয়সেও প্রতিটি অনুশীলনে সে যে ক্ষুধা দেখায়, যেন এটাই তার শেষ সেশন। সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ। সে এত কিছু জিতেও যদি এভাবে মাঠে নামে, তাহলে তার সাফল্যের ছিটেফোঁটা পেতে হলে আমাদের ক্ষুধা আরও বেশি হতে হবে।‘
সমালোচনার চাপ প্রসঙ্গে কোনসিকাও বলেছেন, ‘আমরা সবাই বড় ক্লাবে খেলি, চাপে অভ্যস্ত। কিন্তু খারাপ ফল হলে আমরাই সবচেয়ে বেশি কষ্ট পাই। পরের ম্যাচে সেরাটা দিয়ে জবাব দেওয়াই আমাদের কাজ।’

পর্তুগাল হিউস্টনে মঙ্গলবারের গ্রুপ ‘কে’ ম্যাচের প্রস্তুতি শুরু করেছে। প্রতিপক্ষ উজবেকিস্তান। রোবার্তো মার্তিনেসের দল এই ম্যাচে প্রথম জয়ের সন্ধানে মাঠে নামবে।

কোনসিকাও কঙ্গো ম্যাচে বিশ্বকাপে অভিষেক করেছেন। ঠিক ২৪ বছর আগে তার বাবা সার্জিও কোনসিকাও দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে পর্তুগালের হয়ে মাঠে নেমেছিলেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise