Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

গোলের পর ‘বন্দুক উদ্‌যাপন’ নিয়ে মুখ খুললেন ইরানের মোহেবি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৫:০৪
গোলের পর ‘বন্দুক উদ্‌যাপন’ নিয়ে মুখ খুললেন ইরানের মোহেবি

এভাবেই উদযাপন করেছিলেন মোহাম্মদ মোহেবি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ইরান। তবে মাঠের ফুটবল ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে দলটির উইঙ্গার মোহাম্মদ মোহেবির এক বিতর্কিত গোল উদ্‌যাপন। ম্যাচের ৫৫ মিনিটে ইরানের হয়ে সমতাসূচক গোলটি করার পর মোহেবি যে অঙ্গভঙ্গি করেছেন, সেটাকে রাজনৈতিক বার্তা বলে মনে করছেন অনেকে। ফিফার কাছে তদন্তও দাবি করা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে গোল করার পর ২৭ বছর বয়সী এই উইঙ্গার নিজের এক হাতের দুই আঙুল অন্য হাতের বাহুতে তাক করেন এবং পরে ডান হাতের দুটি আঙুল বন্দুকের মতো করে বাতাসে ঘোরান। রাজনৈতিকভাবে উত্তপ্ত ইরান শিবিরের এই ফুটবলারের এমন অঙ্গভঙ্গি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে সব বিতর্ক উড়িয়ে দিয়ে মোহেবি জানিয়েছেন, এটি কেবলই একটি সাধারণ উদ্‌যাপন ছিল, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়।

আরও পড়ুন

২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড

১৬ জুন ২০২৬

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের উদ্‌যাপনের ব্যাখ্যা দিয়ে মোহেবি বলেন, ‘আমি লস অ্যাঞ্জেলেসে বসবাসরত সব ইরানি প্রবাসীকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। স্টেডিয়ামে তারা দারুণ এক পরিবেশ তৈরি করেছিলেন। গোল করার পর হঠাৎ করেই উদ্‌যাপনটা মাথায় আসে এবং আমি গ্যালারির সব ভক্তদের উদ্দেশ্যেই ওটা করেছি। এটি স্রেফ একটি সাধারণ উদ্‌যাপন, অন্য কিছু নয়।’


মোহেবি বিষয়টিকে সাধারণ বলে উড়িয়ে দিলেও তার সতীর্থ ডিফেন্ডার রামিন রেযাইয়ানের ম্যাচ পরবর্তী মন্তব্য বিতর্ককে আরও উস্কে দিয়েছে। ম্যাচে গোল করার পর রেযাইয়ান নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে গ্যালারির দিকে ছুটে গিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে নিজের সেই উদ্‌যাপনের পেছনে রাজনৈতিক কোনো কারণ ছিল কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেযাইয়ান সরাসরি বলেন, ‘হ্যাঁ, এটা একটা রাজনৈতিক ব্যাপার ছিল। তবে আমি এটা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।’

আরও পড়ুন

সারা বিশ্ব মেসিকে খেলতে দেখতে চায়

১৬ জুন ২০২৬

পরিস্থিতি জটিল হচ্ছে দেখে এই ডিফেন্ডার দ্রুত ফুটবল প্রসঙ্গে ফিরে গিয়ে বলেন, ‘আমরা এখানে ফুটবল সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে এসেছি। আমাদের (ইরানের জনগণের) মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে সেটা আমাদের নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার।’


যুক্তরাষ্ট্রে চলমান এই বিশ্বকাপে রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে ইরান দল বরাবরই স্পটলাইটে থাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিলেও, মাঠের বাইরের এই ‘বন্দুক’ উদ্‌যাপন বিতর্ক টিম মেল্লিদের (ইরান জাতীয় দল) ওপর বাড়তি মানসিক চাপ তৈরি করল।

ইরানমোহাম্মদ মোহেবি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ১
    মিসর
    ১
    ১৬ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    সৌদি আরব
    ১
    উরুগুয়ে
    ১
    ১৬ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    ইরান
    ২
    নিউজিল্যান্ড
    ২
    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    ১৬ জুন ২০২৬, ০০:১৮

    মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব

    মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব

    ১৬ জুন ২০২৬, ০৩:১২

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    ১৬ জুন ২০২৬, ০৬:১২

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৬ জুন ২০২৬, ০৫:৪৭

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    ১৬ জুন ২০২৬, ০০:৩০

    সৌদির বাধায় আটকালো উরুগুয়ে

    সৌদির বাধায় আটকালো উরুগুয়ে

    ১৬ জুন ২০২৬, ০৬:৩৪

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    ১৬ জুন ২০২৬, ০০:৪০

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    ১৬ জুন ২০২৬, ০০:৪২

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

    ১৬ জুন ২০২৬, ০৮:১১

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    ১৬ জুন ২০২৬, ০১:০৮

    চাঁদা না দেওয়ায় হামলা, ভিডিও ভাইরাল

    চাঁদা না দেওয়ায় হামলা, ভিডিও ভাইরাল

    ১৬ জুন ২০২৬, ০৫:২৬

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    ১৬ জুন ২০২৬, ০১:০৭

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    ১৬ জুন ২০২৬, ০০:৫৭

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    ১৬ জুন ২০২৬, ০৪:৪০

    ২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড

    ২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড

    ১৬ জুন ২০২৬, ০৭:৩৫

    advertiseadvertise