Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

কোচ কার্লোস কারভালহাল

বিশ্বকাপে রোনালদোর খেলার সময় নিয়ন্ত্রণ করতে হবে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৬:৫৬
বিশ্বকাপে রোনালদোর খেলার সময় নিয়ন্ত্রণ করতে হবে

সংগৃহীত ছবি

বিশ্বমঞ্চে নিজের শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত ক্রিস্তিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুক বেঁধেছে পর্তুগাল। তবে রোনালদোর স্বদেশী এবং প্রিমিয়ার লিগের প্রাক্তন কোচ কার্লোস কারভালহাল মনে করেন, ৪১ বছর বয়সী এই কিংবদন্তির খেলার মিনিট সতর্কভাবে নিয়ন্ত্রণ করাই হবে শিরোপা জয়ের লড়াইয়ে নির্ণায়ক বিষয়।

রবার্তো মার্টিনেজের পুরো দায়িত্বকালেই জাতীয় দলে রোনালদোর ভূমিকা নিয়ে বিতর্ক চলে আসছে এবং উত্তর আমেরিকায় বিশ্বকাপ শুরুর আগে তা চরমে পৌঁছেছে। রোনালদো আক্রমণভাগের মূল কেন্দ্রবিন্দু হলেও কারভালহাল মনে করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য এই অভিজ্ঞ তারকার শক্তি ধরে রাখতে কৌশলে পরিবর্তন আনা প্রয়োজন।

রোনালদোর খেলার সময় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে স্কাই স্পোর্টসকে কারভালহাল বলেন, ‘শারীরিক পরিস্থিতির কথা চিন্তা করলে কোচের উচিত রোনালদোকে আরও ভালোভাবে সামলানো। প্রতি মিনিট তাকে খেলানো ঠিক হবে না, বরং বুঝতে হবে পরের ম্যাচের জন্য তাকে সুস্থ রাখা কতটা জরুরি। বাস্তবে রোনালদো যদি প্রতি ম্যাচে ৯০ মিনিট খেলার মতো ফিট অনুভব করেন, তাহলে তিনি দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করতে চাইবেনই।‘

প্রাক্তন সোয়ানসি সিটির কোচ মনে করেন রোনালদো এখনও পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ‘রোনালদো সত্যিই অসাধারণ কিছু করতে চান এবং বিশ্বচ্যাম্পিয়ন হতে চান প্রবলভাবে। কোচ এটাও জানেন অন্য খেলোয়াড়দের ওপর তার কতটা প্রভাব আছে এবং নিজের মানসিকতা দিয়ে তিনি কীভাবে তাদের উৎসাহিত করতে পারেন। আমি নিশ্চিত যে বিশ্বকাপের সব ম্যাচেই রোনালদো শুরু থেকে খেলবেন।‘

রোনালদোর মর্যাদা থাকলেও মার্টিনেজ বরাবরই তার তারকাদের মনে করিয়ে দিয়েছেন যে প্রথম একাদশে কারও জায়গা নিশ্চিত নয়। নাইজেরিয়ার বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচে জয়ের পরও রোনালদো একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন, এমন প্রেক্ষাপটে কোচ জানিয়েছেন তার দল নির্বাচন এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি।

বৃহস্পতিবার রাত ১টায় ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।


২০২৬ ফিফা বিশ্বকাপক্রিস্তিয়ানো রোনালদোরবার্তো মার্টিনেজকার্লোস কারভালহাল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise