Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

ফ্রান্সকে ফেভারিট মানতে নারাজ দেশম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৬:৫৯
ফ্রান্সকে ফেভারিট মানতে নারাজ দেশম

সংগৃহীত ছবি

ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম স্পেনকে এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে চিহ্নিত করেছেন। একই সঙ্গে নিজের দলে বেশ কয়েকজন নবীন খেলোয়াড় থাকায় ফ্রান্সকে নিয়ে অতিরিক্ত প্রত্যাশা না করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

কোচ হিসেবে চতুর্থ ও শেষ বিশ্বকাপে দেশম বুধবার নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবেন। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন লে ব্লু এবার ইতিহাস গড়ার সুযোগে রয়েছে–– টানা তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার।

বিশ্বকাপের পথটা সহজ হবে না বলে মনে করেন দেশম, ‘ছয়-সাতটি দলের মতো ফ্রান্সেরও স্বাভাবিকভাবেই শিরোপা জয়ের লক্ষ্য রয়েছে, তবে পথটা দীর্ঘ ও কঠিন। সাম্প্রতিক বিশ্বকাপগুলোর ফলাফলের বিচারে ফ্রান্স যে সর্বোচ্চ পর্যায়ে লড়াইয়ের সামর্থ্য রাখে, তা নিয়ে সন্দেহ নেই।’

আক্রমণভাগে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, সর্বশেষ ব্যালন ডি'অর বিজয়ী উসমান দেম্বেলে এবং বায়ার্ন মিউনিখের উইঙ্গার মাইকেল ওলিসেকে নিয়ে দেশমের হাতে রয়েছে তারকাখচিত আক্রমণ বিভাগ। তবে গত দুটি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হুগো লোরিস, রাফায়েল ভারান, আঁতোয়ান গ্রিজমান ও অলিভিয়ে জিরু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।

এবার প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে খেলবেন পিএসজির ফরোয়ার্ড দেজিরে দুয়ে ও ওলিসে। ম্যানচেস্টার সিটির রায়ান চের্কি এবং মোনাকোর মাঘনেস আকলিউশেও একই অবস্থানে রয়েছেন।

নিজ দল নিয়ে কথা বলতে গিয়ে দেশম জানান তার কাছে এবারের ফেভারিট স্পেন, ‘আমার দলে অনেক উচ্চমানের খেলোয়াড় আছে, তবে তাদের বেশিরভাগের কাছেই এটি প্রথম বিশ্বকাপ। আমি বলতে যাচ্ছি না যে ফ্রান্স বাকি সবার চেয়ে শক্তিশালী, বরং স্পেনই এখন স্পষ্ট ফেভারিট।‘

২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হারের গ্লানি ঘোচাতে মরিয়া ফ্রান্স। তবে শক্তিশালী নরওয়ে ও ইরাককেও সামলাতে হবে গ্রুপ পর্বে। দেশম সতর্ক করে বলেন, ‘প্রথম ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার দলের গ্রুপে জয় দিয়ে শুরু করাটাই আদর্শ। কিন্তু যে আবেগ ও উত্তেজনা থাকে, সেটা মাপা বা হিসাব করা যায় না। পরিবেশ ও পরিস্থিতির চাপে খেলোয়াড়রা নিজের অজান্তেই নার্ভাস হয়ে পড়তে পারেন।’

২০০২ বিশ্বকাপে ফ্রান্সকে হতবাক করে দিয়েছিল সেনেগাল। সে ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেবেন না বলে দৃঢ়প্রতিজ্ঞ দেশম, ‘সেনেগাল অত্যন্ত উচ্চমানের প্রতিপক্ষ। তারা আফ্রিকা ও বিশ্বের অন্যতম সেরা দল। এই উদ্বোধনী ম্যাচে কী অপেক্ষা করছে, সে সম্পর্কে আমরা ভালোভাবেই অবগত।’

২০২৬ ফিফা বিশ্বকাপফ্রান্স ফুটবলদিদিয়ের দেশমকিলিয়ান এমবাপ্পে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে