- ১২ মিনিট আগে(২৩:০৮)

মেসির পেনাল্টি মিস!!!
ম্যাচের নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন মেসি। তার শট বাইরে দিয়ে যায়।
এর আগে দুই অস্ট্রিয়ান ডিফেন্ডারের জোড়া ফাউলের শিকার হন লাউতারো মার্তিনেস। রেফারি শুরুতে বাঁশি বাজাননি। তবে ভিএআর সেটাকে পেনাল্টি রায় দেয়।
গোল পেলে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় পেনাল্টি মিস করে অপেক্ষাটা বাড়লো তার।
- ১৯ মিনিট আগে(২৩:০১)

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ শুরু
ডালাস স্টেডিয়ামে হয়ে গেল মেসিদের দ্বিতীয় ম্যাচ
- ২৪ মিনিট আগে(২২:৫৬)

অস্ট্রিয়ার জন্য কি তৃতীয়বার ভাগ্য খুলবে?
এই দুটি দেশের মধ্যে এটি তৃতীয় সাক্ষাৎ এবং আর্জেন্টিনা-এর বিরুদ্ধে অস্ট্রিয়া এখনও তাদের প্রথম জয়ের খোঁজে রয়েছে। পূর্ববর্তী দুটি ম্যাচই ছিল প্রীতি ম্যাচ (friendlies) এবং দুটিই অনুষ্ঠিত হয়েছিল ভিয়েনাতে। ১৯৮০ সালের মে মাসে আর্জেন্টিনা ৫-১ ব্যবধানে জিতেছিল, যেখানে ডিয়েগো ম্যারাডোনা তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিকটি করেছিলেন; এবং পরবর্তীতে ১৯৯০ সালের মে মাসে দল দুটির মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
- ৩১ মিনিট আগে(২২:৪৯)
ম্যারাডোনার পথে মেসি?
বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। তবে দুই দলের পরিচয় নতুন নয়। আগের দুই দেখায় অপরাজিত থেকেছে আলবিসেলেস্তেরা। ১৯৮০ সালে ভিয়েনায় ৫-১ গোলের দাপুটে জয়ে জ্বলে উঠেছিল এক তরুণের নাম—দিয়েগো ম্যারাডোনা। সেটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে তাঁর একমাত্র হ্যাটট্রিক। এক দশক পর, ১৯৯০ সালে একই শহরে দুই দলের লড়াই শেষ হয়েছিল ১-১ সমতায়।
চার দশকের বেশি সময় পর আবার যখন অস্ট্রিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা, তখন স্বাভাবিকভাবেই ফিরে আসছে ম্যারাডোনার সেই স্মৃতি। প্রশ্ন উঠছে, ভিয়েনার আকাশে একদিন যে গল্প লিখেছিলেন দিয়েগো, বিশ্বকাপের মঞ্চে তার নতুন অধ্যায় কি লিখবেন লিওনেল মেসি?
- ৩৩ মিনিট আগে(২২:৪৭)
টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পাবে কি অস্ট্রিয়া ?
জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে অস্ট্রিয়া। এখন তাদের সামনে হাতছানি দিচ্ছে ৪৪ বছরের পুরোনো এক স্মৃতি। দ্বিতীয় ম্যাচেও জয় এলে ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পাবে তারা। ইতিহাসের সেই দরজায় কড়া নাড়ছে অস্ট্রিয়ানরা, অপেক্ষা শুধু আরেকটি সফল রাতের।
- এক ঘণ্টা আগে(২২:৩৫)

টানা দশম জয়ের হাতছানি মেসিদের
সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ আট ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এই সময়ে তারা প্রতিপক্ষের জালে ২৪ গোল দিয়েছে, বিপরীতে হজম করেছে মাত্র ১ গোল। ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জুনের মধ্যে টানা ৯ ম্যাচ জয়ের পর এটিই আলবিসেলেস্তেদের দীর্ঘতম জয়যাত্রা।
- এক ঘণ্টা আগে(২২:১৯)

ওয়ার্ম-আপে মেসিরা
ডালাস স্টেডিয়াম আগেভাগেই ছেঁয়ে গেছে আকাশী-সাদায়। হাজারো আর্জেন্টাইন ভক্ত আরেকটি মেসি ঝড় দেখতে প্রস্তুত।
আর মেসিরা শেষ প্রস্তুতি সাড়তে নেমে গেছেন মাঠে।
- এক ঘণ্টা আগে(২২:১৬)

আজই কি মেসির তিন রেকর্ড?
এই বিশ্বকাপ যেন লিওনেল মেসির রেকর্ডময়। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই ছুঁয়েছেন বেশ কিছু মাইলফলক। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইন অধিনায়ককে হাতছানি দিচ্ছে আরও তিনটি রেকর্ড।
বিস্তারিত পড়তে পারেন এখানে-
আর্জেন্টিনার একাদশে একটি পরিবর্তন
ডালাস স্টেডিয়ামে হয়ে গেল মেসিদের দ্বিতীয় ম্যাচ
আলজেরিয়ার সঙ্গে দাপুটে ৩-০ গোলের জয়ে শুরু করেছিল আর্জেন্টিনা। সে ম্যাচের একাদশ নিয়ে অবশ্য আজ অস্ট্রিয়ার বিপক্ষে নামছেন না লিওনেল স্কালোনি। চোট থাকায় বাদ পড়েছেন রাইট-ব্যাক গনসালো মন্তিয়েল। ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের সমস্যা থাকায় তাকে বিশ্রামে রাখা হয়েছে। তার জায়গায় খেলছেন নাহুয়েল মোলিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোড়ালির চোট কাটিয়ে বদলি নেমেছিলেন হুলিয়ান আলভারেস। আজও বেঞ্চে আছেন তিনি। আলমাদাকে বাদ দেওয়ার গুঞ্জন ছিল আর্জেন্টাইন মিডিয়ায়। নিকো গনসালেসকে একাদশে দেখছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত স্কালোনি বেছে নিয়েছেন আলমাদাকেই।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেস, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেস।
অস্ট্রিয়া একাদশ: আলেকজান্ডার শ্লাগার, কেভিন ডানসো, স্টিফান পোশ, ডেভিড আলাবা, জাভার শ্লাগার, নিকোলাস সাইওয়াল্ড, মার্সেল সাবিৎজার, রোমানো শ্মিড, কনরাড লাইমার, পল ওয়ানার, মাইকেল গ্রেগরিচ।





