Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

যে ম্যাচ কেউ খেলতে চায় না

সত্যজিৎ কাঞ্জিলাল
সত্যজিৎ কাঞ্জিলাল
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:১৬
যে ম্যাচ কেউ খেলতে চায় না

সংগৃহীত ছবি

বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে উত্তর আমেরিকায় পা রেখেছিল ফ্রান্স ও ইংল্যান্ড। কিন্তু সেমিফাইনালের বাধা পার হতে পারেনি কোনো দলই। শিরোপার স্বপ্নভঙ্গ হলেও তাদের বিশ্বকাপ এখনো শেষ হয়ে যায়নি। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে শনিবার রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে এ দুই পরাশক্তি। ইংলিশ কোচ টমাস টুখেল আক্ষেপ করে বলেছেন, ‘আমাদের কোনো খেলোয়াড়ই ম্যাচটা খেলতে চায় না। ফ্রান্সের খেলোয়াড়রাও নয়। সবাই চায় ফাইনালে খেলতে।’ খেলা শুরুর আগে এমন হতাশা ছড়ালেও এই ‘ব্রোঞ্জ ফাইনাল’ ম্যাচটিতেও রয়েছে বিশেষ আকর্ষণ। ফ্রান্সের কোচ হিসেবে এটিই হতে যাচ্ছে দিদিয়ের দেশমের শেষ ম্যাচ। ১৪ বছরের বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারের ইতি টানবেন এই ম্যাচ দিয়েই।

ফরাসি ফুটবলের গত এক দশকের সাফল্যের মূল কারিগর দেশম। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, পরের আসরে খেলেছে ফাইনাল। সব মিলিয়ে তিনটি বিশ্বকাপে টানা সেমিফাইনাল খেলার রেকর্ড গড়েছেন তিনি। শনিবারের ম্যাচটি হতে যাচ্ছে ফরাসি খেলোয়াড়দের জন্য কোচকে একটি জয় উপহার দেওয়ার শেষ সুযোগ। অন্যদিকে, আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারার পর প্রবল সমালোচনার মুখে থাকা ইংল্যান্ড কোচ টমাস টুখেলের জন্য এই ম্যাচটি সম্মান রক্ষার লড়াই। দলের ভেতর কিছুটা ইতিবাচক পরিবেশ ফিরিয়ে আনতে জয়ের বিকল্প নেই তাদের সামনে। এরই মধ্যে ব্রিটিশ মিডিয়া টুখেলের মুণ্ডুপাত করেছে। তাকে এই মুহূর্তে বরখাস্ত করার দাবি উঠেছে জোরেশোরে। তাই বিশ্বকাপের পর টুখেলের চাকরি থাকার সম্ভাবনা খুবই কম।

ম্যাচটি নিয়ে খুব একটা উৎসাহ নেই কোনো দলেই। সেমিফাইনালের হতাশায় দুই দলই এখন শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত। যে কারণে দুই কোচই মূল একাদশে বড় ধরনের পরিবর্তন আনতে পারেন। যারা টুর্নামেন্টে খুব একটা খেলার সুযোগ পাননি, তাদের এই ম্যাচে মাঠে নামানো হতে পারে। ফ্রান্সের হয়ে রায়ান চেরকি, মার্কাস থুরাম কিংবা ইংল্যান্ডের হয়ে কোবি মাইনো, অলি ওয়াটকিন্স ও আইভান টনিদের দেখা যেতে পারে প্রথম একাদশে। তবে কিলিয়ান এমবাপ্পের জন্য এই ম্যাচ বিশেষ গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি গোল করেছেন তিনি, যা লিওনেল মেসির সমান। একটি অ্যাসিস্ট বেশি থাকায় গোল্ডেন বুটের দৌড়ে আপাতত মেসিই এগিয়ে আছেন। তাই ২০টি বিশ্বকাপ গোল করা এমবাপ্পের সামনে ব্যক্তিগত অর্জন আরও সমৃদ্ধ করার সুযোগ। এ ছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামেরও গোল আছে ৬টি করে। বিশ্বকাপ ইতিহাসে সাতজন গোল্ডেন বুটজয়ী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করেছিলেন। ফ্রান্সের জুস্ত ফঁতেইন করেছিলেন ৪ গোল।

ফুটবল ইতিহাসে ইংল্যান্ড ও ফ্রান্সের মুখোমুখি লড়াই সবসময়ই হাড্ডাহাড্ডি হয়েছে। ১৯৬৬ বিশ্বকাপে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ফ্রান্সই এগিয়ে। সর্বশেষ নয়টি লড়াইয়ে ইংল্যান্ডের জয় মাত্র একটি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল ফ্রান্স। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও আজ ইংলিশদের সামনে। যদিও ফুটবল বিশ্লেষকদের বড় অংশ আজ ফ্রান্সকেই এগিয়ে রাখছেন, তবে নিঃসন্দেহে মাঠের খেলায় যে কেউ কাউকে একচুলও ছাড় দেবে না। ফ্রান্সের রক্ষণভাগ যদি স্পেনের ম্যাচের ভুলগুলো শুধরে নিতে পারে এবং ইংল্যান্ড যদি টুখেলের সমালোচিত কৌশল থেকে বেরিয়ে এসে নিজেদের স্বাভাবিক ছন্দ ফিরে পায়, তবে মায়ামির ম্যাচটি হয়ে উঠতে পারে দারুণ উপভোগ্য।

ফ্রান্স-ইংল্যান্ডকিলিয়ান এমবাপ্পেফিফা ওয়ার্ল্ড কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    advertiseadvertise