Agamir Somoy E-Paper
সোমবার, ২২ জুন, ২০২৬
আগামীর সময়
চিকিৎসা ওষুধ, ভাড়াও দেন আলতাফ
সোমবার, ২২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

এদেশের মানুষের সঙ্গে বসে খেলা দেখবে একদল আর্জেন্টাইন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৫:২৬
এদেশের মানুষের সঙ্গে বসে খেলা দেখবে একদল আর্জেন্টাইন

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা, ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি; এই তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা আকাশ ছোঁয়া। সেই ভালোবাসার টান সূদুর আর্জেন্টিনাকেও ছুঁয়েছে। দেশটির মানুষ চিনেছে বাংলাদেশকে। বাংলাদেশের মানুষকে।

এই ভালোবাসা নিজের চোখে দেখতে আর্জেন্টিনার ভ্রমণ লেখক ও কন্টেন্ট নির্মাতা ড্যান লান্দে এখন বাংলাদেশে। সঙ্গে নিয়ে এসেছেন তার বন্ধুদের। তারা সবাই এবং বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস, সবাই মিলে আজ রাত ১১ টায় আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ বড় পর্দায় উপভোগ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে।

সোমবার রাতেই ঢাকা পৌঁছেছেন তারা। থাকবেন ২৯ জুন পর্যন্ত। এই সময় আর্জেন্টিনার দুটি ম্যাচ দেখবেন ল্যান্দে ও তার দল। ড্যান লান্দে আর্জেন্টিনার জনপ্রিয় ভ্রমণ লেখক, কনটেন্ট ক্রিয়েটর। তাকে রুলো নামেই চেনে সবাই।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা নাহিদুজ্জামান শিপনের সহযোগিতায় লান্দে ও তার দলকে ম্যাচ দেখার সব আয়োজন করছে ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ। এই সংগঠনের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন আর্জেন্টিনা রাষ্ট্রদূত মার্সেলো ও লান্দের দলের সকল প্রয়োজনীয়তার দেখভাল করবেন।

আগামীর সময়কে মিসবাহ উদ্দিন জানিয়েছেন, ‘উনাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা চিন্তা করেছিলাম। কিন্তু তারাই বলেছে বাংলাদেশের মানুষের সঙ্গে মিলে খেলা উপভোগ করতে চান। তাই আমরা মহসিন হল মাঠে শুধু চেয়ারের ব্যবস্থা রাখবো। এরপর ২৪ তারিখ তারা আমাদের সঙ্গে ঢাবিতে রাজু ভাষ্কর্য থেকে র‌্যালি করবেন এবং মেসির জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠানে থাকবেন।’

এর আগে রোববার আর্জেন্টিনার প্রতিনিধি দল ও দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন নাহিদুজ্জামান শিপন। আগামী ২৪ জুন দুপুর ২টায় লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমব আয়োজন করছে ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ। সেই আয়োজনেও উপস্থিত থাকার কথা রয়েছে আর্জেন্টিনার প্রতিনিধি দলের।

ঢাকার আর্জেন্টিনা দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্যান লান্দের সঙ্গে এসেছেন আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে।

সফরসূচি অনুযায়ী, লান্দে ও তার দলের পুরান ঢাকার অলিগলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাজী মুহম্মদ মুহসীন হল, আমিনবাজার এবং মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপের সময় বাংলাদেশে পরিচিতি পান ড্যান লান্দে। এসময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আর্জেন্টাইনদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালান, যা দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ক ও বন্ধুত্বে নতুন মাত্রা যোগ করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬আর্জেন্টিনালিওনেল মেসি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২২ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ০
    ইরান
    ০
    ২২ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    উরুগুয়ে
    ২
    কেপ ভার্দে
    ২
    ২২ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    নিউজিল্যান্ড
    ১
    মিসর
    ৩
    ২২ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    অস্ট্রিয়া
    ০
    আসলেন পাথরকাণ্ডে, গেলেন মাজার বিতর্কে

    আসলেন পাথরকাণ্ডে, গেলেন মাজার বিতর্কে

    ২২ জুন ২০২৬, ০০:২৯

    আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে ব্রাজিল সমর্থকের লিগ্যাল নোটিশ

    আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে ব্রাজিল সমর্থকের লিগ্যাল নোটিশ

    ২২ জুন ২০২৬, ০০:৩৩

    বাবার স্থায়ী অনুপস্থিতিই তাকে মহান করে

    বাবার স্থায়ী অনুপস্থিতিই তাকে মহান করে

    ২২ জুন ২০২৬, ০১:০০

    চিকিৎসা ওষুধ, ভাড়াও দেন আলতাফ

    চিকিৎসা ওষুধ, ভাড়াও দেন আলতাফ

    ২২ জুন ২০২৬, ০৫:০১

    দু’হাজার প্রবাসী বাংলাদেশি আটক, দেশে ফিরতে পারছে না

    দু’হাজার প্রবাসী বাংলাদেশি আটক, দেশে ফিরতে পারছে না

    ২২ জুন ২০২৬, ০১:২৬

    আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

    আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

    ২২ জুন ২০২৬, ০১:৪৮

    খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ

    খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ

    ২২ জুন ২০২৬, ০২:২২

    ইরানের সঙ্গে ড্র করল ১০ জনের বেলজিয়াম

    ইরানের সঙ্গে ড্র করল ১০ জনের বেলজিয়াম

    ২২ জুন ২০২৬, ০৩:১৫

    মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল

    মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল

    ২২ জুন ২০২৬, ০২:৫৬

    দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    ২২ জুন ২০২৬, ০৭:৫৮

    অবশেষে বিশ্বকাপের গ্যালারিতে ভোজিনহার মা

    অবশেষে বিশ্বকাপের গ্যালারিতে ভোজিনহার মা

    ২২ জুন ২০২৬, ১১:০৯

    আজ আর্জেন্টিনার অস্ট্রিয়া চ্যালেঞ্জ

    আজ আর্জেন্টিনার অস্ট্রিয়া চ্যালেঞ্জ

    ২২ জুন ২০২৬, ০৭:০৮

    ছোট দলগুলোকে সুবিধা দেওয়ার অভিযোগ স্কালোনির

    ছোট দলগুলোকে সুবিধা দেওয়ার অভিযোগ স্কালোনির

    ২২ জুন ২০২৬, ০৯:০৯

    আজকের নামাজের সময়সূচি (২২ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২২ জুন)

    ২২ জুন ২০২৬, ০৭:৩৮

    জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ইতিবাচক নয় : সুজন

    জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ইতিবাচক নয় : সুজন

    ২২ জুন ২০২৬, ০৩:০৬

    advertiseadvertise