Agamir Somoy E-Paper
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
৯ গ্রামের মানুষের ফি নেন না ডা. সীমান্ত
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মিসর ম্যাচে একাদশে ৩ পরিবর্তন আর্জেন্টিনার!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ২২:০২
মিসর ম্যাচে একাদশে ৩ পরিবর্তন আর্জেন্টিনার!

সংগৃহীত ছবি

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর একাদশে অন্তত তিনটি পরিবর্তনের কথা ভাবছেন কোচ লিওনেল স্কালোনি। আটলান্টায় মঙ্গলবার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে তারা মুখোমুখি হবে মিসরের। সেই ম্যাচে অন্তত তিনটি বদল নিয়ে কোচ লিওনেল স্কালোনি একাদশ গড়বেন বলে জানিয়েছে ‘টিওয়াইসি স্পোর্টস’।

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হলেও মায়ামিতেই অনুশীলন চালিয়ে যাবে আর্জেন্টিনা দল। তারপর নতুন ভেন্যু আটলান্টায় যাবে আলবিসেলেস্তেরা।

শুক্রবারের ম্যাচে ১২০ মিনিট খেলা ফুটবলারদের জন্য শনিবারটি বরাদ্দ ছিল জিম সেশনের জন্য। পাশাপাশি মিসরের বিপক্ষে মাঠে নামা দলটি সাজানোর কাজও শুরু করবেন স্কালোনি।

আপাতত দুটি প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমটি লেফট-ব্যাক পজিশন নিয়ে। অলিম্পিক লিওঁর খেলোয়াড় নিকোলাস তাগিয়াফিকো তার পুরোনো জায়গা ফিরে পেতে পারেন, যা এতদিন সামলাচ্ছিলেন ফাকুন্দো মেদিনা। সাবেক রিভার প্লেট তারকা তাগিয়াফিকোর চোট থেকে সেরে ওঠার সময়টায় এই জায়গা দখলে রেখেছিলেন মেদিনা। তিনি শেষ ম্যাচে ক্র্যাম্প নিয়ে খেলা শেষ করেন। এখন কোচিং স্টাফ আর্জেন্টিনার চিরপরিচিত নাম্বার থ্রিকে ফিরিয়ে আনার কথা ভাবছে।

আরেকটি প্রশ্নচিহ্ন আক্রমণভাগে। বিশ্বকাপের শুরুর দিকে লাউতারো মার্তিনেস হুলিয়ান আলভারেসের চেয়ে সামান্য এগিয়ে ছিলেন। কারণ আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার আলভারেস গোড়ালির চোটের কারণে পুরো ফিটনেস ছাড়াই টুর্নামেন্টে এসেছিলেন। কিন্তু শেষ বত্রিশের ম্যাচে লাউতারো নিজের সেরাটা দিতে পারেননি, ফলে একাদশে জায়গা পাওয়ার লড়াই নতুন মোড় নিয়েছে।

এছাড়া মিডফিল্ডেও পরিবর্তন আসতে পারে। কেপ ভার্দে ম্যাচে বদলি হিসেবে নেমে দুর্দান্ত ছাপ রাখা লেয়ান্দ্রো পারেদেস একাদশে জায়গা পাওয়ার ভালো সম্ভাবনা তৈরি করেছেন। নিকোলাস গনসালেসও ওই জায়গা মজবুত করার বিকল্প হিসেবে বিবেচনায় আছেন। তবে একাদশ থেকে বাদ পড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে থিয়াগো আলমাদার।

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেস, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগিয়াফিকো/ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক আলিস্তার, এনসো ফের্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস/নিকোলাস গনসালেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস/লাউতারো মার্তিনেস।

আর্জেন্টিনালিওনেল মেসি২০২৬ ফিফা বিশ্বকাপমিসরলিওনেল স্কালোনি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ১
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    advertisement
    advertisement
    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৪

    ‘এক লাখ টাকার জন্য আমার চোখের সামনে আমার বাবাডারে মারছে!’

    ‘এক লাখ টাকার জন্য আমার চোখের সামনে আমার বাবাডারে মারছে!’

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৫

    advertiseadvertise