Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল, জানালেন কনমেবল সভাপতি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৭:১১
২০৩০ বিশ্বকাপে ৬৪ দল, জানালেন কনমেবল সভাপতি

সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ দাবি করেছেন ২০৩০ সালের বিশ্বকাপে অংশ নেবে ৬৪টি দল। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা, তবু তার এই মন্তব্য নতুন করে বিশ্বকাপ সম্প্রসারণ নিয়ে আলোচনা শুরু করেছে।

ডোমিঙ্গেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘২০৩০ সালে বিশ্বকাপ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে ফিরছে। বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের এটি দারুণ সুযোগ আর সেটি হওয়া উচিত ৬৪ দলের বিশ্বকাপের মাধ্যমে।‘

২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের পর ভবিষ্যতে আরও সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হবে, ‘এটি অবশ্যই এমন একটি বিষয় যা এই বিশ্বকাপের পর সংশ্লিষ্ট কমিটিগুলোতে আলোচনা করা হবে।’

ইনফান্তিনোর মতে, বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য। তাই ছোট দেশগুলোকেও অংশ নেওয়ার স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়া উচিত, যা তাদের ফুটবলের উন্নয়নে উৎসাহ জোগাবে।

যদি ৬৪ দলের বিশ্বকাপ বাস্তবায়ন হয়, তাহলে টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১২৮টি। যা ৩২ দলের পুরোনো ফরম্যাটের দ্বিগুণ। সম্ভাব্য ফরম্যাট অনুযায়ী ১৬টি গ্রুপে চারটি করে দল থাকবে এবং শুধু গ্রুপ পর্বেই ম্যাচ হবে ৯৬টি।

তবে এত বড় টুর্নামেন্ট আয়োজন করলে প্রতিযোগিতার সময়সীমা প্রায় ছয় সপ্তাহে গিয়ে ঠেকতে পারে। এতে ক্লাব ফুটবলের সূচি, খেলোয়াড়দের বিশ্রাম ও অতিরিক্ত ম্যাচের চাপ নিয়ে নতুন বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফিফার বিভিন্ন কমিটি বিষয়টি পর্যালোচনা করবে। এরপর ফিফা কংগ্রেসে ২০৩০ বিশ্বকাপের চূড়ান্ত ফরম্যাট নিয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।

কনমেবলআলেহান্দ্রো ডোমিঙ্গেজ২০৩০ বিশ্বকাপজিয়ান্নি ইনফান্তিনো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প