Agamir Somoy E-Paper
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৪৬
প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

সংগৃহীত ছবি

লাতিন ফুটবলের সাম্বা ছন্দে মেতে ওঠার অপেক্ষায় বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক। কিন্তু ব্রাজিলিয়ান ভক্তদের সেই আনন্দের মাঝে যেন বড় এক ধাক্কা লাগল। ২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামা হচ্ছে না সেলেসাওদের প্রাণভ্রমরা নেইমারের। আজ শনিবার (১৩ জুন) দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল রবিবার (১৪ জুন) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে অনুশীলনে কাফ ইনজুরিতে পড়েন নেইমার। চোট কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়ায় প্রথম ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেইমারের শারীরিক অবস্থা জানিয়ে কোচ আনচেলত্তি বলেন, 'ও যত দ্রুত সম্ভব ফিট হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহ থেকেই ও দলের সাথে পুরোদমে অনুশীলন শুরু করতে পারবে।'

গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে। এই দুটি ম্যাচেই নেইমারকে দলে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।

বিশ্বকাপের মঞ্চে মরক্কো ও ব্রাজিল এখন পর্যন্ত মাত্র একবারই মুখোমুখি হয়েছে। দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোকে ৩-০ গোলে হারিয়েছিল সেলেসাওরা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা রোনালদো নাজারিও এবং রিভালদো সেই ম্যাচেই তাদের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোলটি পেয়েছিলেন।

বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকান দলগুলোর বিপক্ষে ব্রাজিলের রেকর্ড বেশ ঈর্ষণীয়। আফ্রিকান পরাশক্তিদের বিপক্ষে খেলা ৮টি ম্যাচের ৭টিতেই জিতেছে তারা। তবে একমাত্র ব্যতিক্রমটি ঘটেছিল গত ২০২২ কাতার বিশ্বকাপে, যেখানে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল।

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে একমাত্র ব্রাজিল-মরক্কো ম্যাচটিই হতে যাচ্ছে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ ১০-এ থাকা দুটি দলের মহালড়াই। বর্তমানে ব্রাজিল অবস্থান করছে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে এবং গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো রয়েছে অষ্টম স্থানে।

নেইমারকে না পেলেও দলের গভীরতা ও ফুটবলারদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন আনচেলত্তি। তিনি বলেন, 'আমাদের দলে টেকনিক্যাল মান ও অভিজ্ঞতার কোনো কমতি নেই। যেকোনো দলের মুখোমুখি হওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। এবারের বিশ্বকাপে নির্দিষ্ট কোনো দলকে একক ফেবারিট বলা যাবে না। বেশ কয়েকটি দলেরই শেষ পর্যন্ত লড়াই করার সমান সুযোগ রয়েছে।'

নেইমার
    শেয়ার করুন:
    Advertisement
    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    ১৩ জুন ২০২৬, ০০:৩৫

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    ১৩ জুন ২০২৬, ০০:০২

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    ১৩ জুন ২০২৬, ০০:০০

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০০:২৩

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০১:০০

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    ১৩ জুন ২০২৬, ০১:১৭

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    ১৩ জুন ২০২৬, ০৩:০৮

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    ১৩ জুন ২০২৬, ০১:১৮

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    ১৩ জুন ২০২৬, ০২:০৩

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    ১৩ জুন ২০২৬, ০৬:১০

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    ১৩ জুন ২০২৬, ০৫:২৬

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    ১৩ জুন ২০২৬, ০৩:০১

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ১৩ জুন ২০২৬, ১০:৪৬

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    ১৩ জুন ২০২৬, ০২:৪৩

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    ১৩ জুন ২০২৬, ০৪:১৬

    advertiseadvertise