Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

বজ্রপাতে পণ্ড হতে পারে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৫৯
বজ্রপাতে পণ্ড হতে পারে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে আজ শনিবার রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও নরওয়ের। তবে মাঠের ফুটবলের চেয়ে এখন বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে মায়ামির বৈরী আবহাওয়া। মার্কিন আবহাওয়াবিদদের সতর্কতা অনুযায়ী, তীব্র বজ্রঝড় ও সংলগ্ন বজ্রপাতের কারণে হ্যারি কেইন ও আর্লিং হালান্ডদের এই হাইভোল্টেজ ম্যাচটি বড় ধরনের বিলম্ব বা স্থগিত হওয়ার ঝুঁকিতে পড়েছে। এমনকি ঝড় কেটে যাওয়ার পরও বজ্রপাতের আতঙ্ক ম্যাচ শুরুর পথে বাধা হতে পারে।

গত কয়েকদিন ধরেই দক্ষিণ ফ্লোরিডার আবহাওয়া চরম রূপ ধারণ করেছে। গত বৃহস্পতি ও শুক্রবার এই অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছিল। আর শনিবার ম্যাচের দিন যুক্ত হয়েছে তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস। অ্যাকুওয়েদারের সিনিয়র আবহাওয়াবিদ চ্যাড মেরিল এক সতর্কবার্তায় জানিয়েছেন, মায়ামিতে এখন আটলান্টিক থেকে আসা সমুদ্রের বাতাসের কারণে দুপুরের দিকেই বজ্রঝড় দানা বাঁধতে শুরু করবে। মায়ামির স্থানীয় সময় বিকেল ৫টার এই ম্যাচের ভাগ্য তাই চরম অনিশ্চয়তায়।

আরও পড়ুন

কেইন আর হলান্ডের মাঝে কে বিশ্বসেরা স্ট্রাইকার?

১০ জুলাই ২০২৬

মেরিল বলেন, ‘দুপুর থেকে বিকেলের শুরুর দিকে মায়ামি এলাকায় তীব্র বজ্রঝড় আঘাত হানবে। এই ঝড়গুলো ফ্লোরিডায় প্রচুর বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে।’

আবহাওয়াবিদদের মতে, সবচেয়ে বড় বিপত্তি হলো ঝড় কেটে যাওয়ার পর তৈরি হওয়া পরিস্থিতি। ফ্লোরিডার আবহাওয়ার বৈশিষ্ট্য অনুযায়ী, মূল ঝড় বা মেঘ পশ্চিমে সরে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে বিপজ্জনকভাবে বজ্রপাত হতে থাকে। ফলে আকাশ কিছুটা পরিষ্কার মনে হলেও খেলোয়াড় ও মাঠে আসা দর্শকদের নিরাপত্তার স্বার্থে ফিফার নিয়ম অনুযায়ী খেলা শুরু করা সম্ভব নাও হতে পারে।

আজকের এই বিগ ম্যাচের টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন ফুটবলপ্রেমীদের একটাই প্রার্থনা—বিকেলের আগেই যেন মায়ামির বৈরী আবহাওয়া শান্ত হয়ে আসে, অন্যথায় মাঠের ফুটবলের লড়াইয়ের বদলে আজ হার্ড রক স্টেডিয়ামে দেখতে হতে পারে প্রকৃতির রুদ্ররূপ।

বজ্রপাতইংল্যান্ড-নরওয়ে২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!