Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফুটবলে প্রথম ‘ডেলাইট’ অফসাইড গোল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২০:৩১
ফুটবলে প্রথম ‘ডেলাইট’ অফসাইড গোল

কানাডিয়ান প্রিমিয়ার লিগে হয়েছে ‘ডেলাইট’ অফসাইড গোল। ছবি: সংগৃহীত

ইতিহাসই হলো কানাডিয়ান প্রিমিয়ার লিগে। প্রথমবার কোনো পেশাদার ম্যাচে দেখা মিলল ‘ডেলাইট’ অফসাইড গোলের।

শনিবার কানাডিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্যাসিফিক এফসি ও হ্যালিফ্যাক্স ওয়ান্ডারার্সের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের সমতায়। ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে প্যাসিফিকের ফরোয়ার্ড আলেহান্দ্রো দিয়াসকে নিয়ে। ২০তম মিনিটে তার করা গোলটি ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) প্রচলিত নিয়মে অফসাইডে বাতিল হতো। কিন্তু সিপিএলে ফিফার সঙ্গে যৌথ উদ্যোগে পরীক্ষামূলক ‘ডেলাইট’ অফসাইড নিয়মে এটা বৈধ।

প্রচলিত অফসাইড নিয়ম অনুযায়ী, কোনো আক্রমণকারী খেলোয়াড়ের শরীরের যেকোনো অংশ— মাথা, বুক বা পা দ্বিতীয় সর্বশেষ রক্ষণকারীর চেয়ে এগিয়ে থাকলেই তিনি অফসাইড। কিন্তু নতুন ডেলাইট নিয়মে আক্রমণকারীর পুরো শরীর সম্পূর্ণভাবে রক্ষণকারীর সামনে না গেলে তাকে অফসাইড দেওয়া যাবে না। আক্রমণকারী ও দ্বিতীয় সর্বশেষ রক্ষণকারীর মাঝে স্পষ্ট ফাঁক বা ডেলাইট না দেখা গেলে আক্রমণকারী অনসাইড থাকবেন।

এই পরীক্ষার লক্ষ্য হলো আক্রমণের গতি বাড়ানো। সিপিএল কমিশনার জেমস জনসন বলেছেন, 'এই নিয়ম আরও আক্রমণাত্মক খেলা, আরও গোল এবং আইনের ক্ষেত্রে আরও স্বচ্ছতার কথা বলে।'
এই ধারণার আবিষ্কারক সাবেক আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার, যিনি ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান। তিনি চলতি বছরের জানুয়ারিতে আইএফএবির কাছে এই প্রস্তাব উপস্থাপন করেন।

সিপিএলই বিশ্বের প্রথম পেশাদার লিগ যেখানে এই বিকল্প অফসাইড নিয়মের আনুষ্ঠানিক পরীক্ষা চলছে। এর আগে ২০২৩ সালে ইতালির অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে এবং নেদারল্যান্ডসের কিছু যুব টুর্নামেন্টে সীমিত পরিসরে এই নিয়ম পরীক্ষা করা হয়েছিল।

বছর শেষে পরীক্ষার ফলাফল আইএফএবিতে পেশ করা হবে। সফল হলে ২০২৭-২৮ মৌসুম থেকে ইউরোপসহ বিশ্ব ফুটবলে এই নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা আছে।

ফুটবলকানাডাগোল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির