Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

টানা ২০ মৌসুমে ভার্ডির গোল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:১২
টানা ২০ মৌসুমে ভার্ডির গোল

ইংলিশ ফুটবল ছেড়ে গত বছর পাড়ি জমিয়েছিলেন ইতালিতে। ইংল্যান্ডে ফিরে প্রথম মৌসুমেই গোলের দেখা পেলেন জেমি ভার্ডি। ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্নলির হয়ে বল জালে জড়িয়ে টানা ২০ মৌসুমে সিনিয়র লিগে গোল করার কীর্তি গড়লেন এই ফরোয়ার্ড।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে শুক্রবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে ৩৯ বছর বয়সী ভার্ডির গোলে ২০তম মিনিটে এগিয়ে যায় বার্নলি। পরে অবশ্য ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় উলভস।

বার্নলির হয়ে এই মৌসুমে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন ভার্ডি। চ্যাম্পিয়নশিপে তার সবশেষ গোল ছিল ২০২৪ সালের এপ্রিলে প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে লেস্টার সিটির জার্সিতে।

সিনিয়র ফুটবলে ভার্ডির ২০ মৌসুমে গোল করার ধারা শুরু হয়েছিল নন-লিগ ক্লাব স্টকসব্রিজ পার্ক স্টিলসের হয়ে। ২০০৬ সালে দলটির হয়ে অভিষেক হয় তার।

এরপর হ্যালিফ্যাক্স টাউন এবং ফ্লিটউড টাউনের মতো ক্লাবের হয়ে খেলে তিনি ধাপে ধাপে উপরের দিকে ওঠেন। ২০১২ সালে যোগ দেন লেস্টারে। সেই সময় তার ট্রান্সফার ফি ছিল ১০ লাখ পাউন্ড, সেই সময়ে যা ছিল নন-লিগ ফুটবলারের জন্য রেকর্ড।

পরের ১৩ বছর ছিলেন লেস্টারের অবিচ্ছেদ্য অংশ। হয়ে ওঠেন ক্লাবের কিংবদন্তি। ২০১৫-১৬ মৌসুমে ক্লাবের রূপকথার মতো শিরোপা জয়ের অভিযানে তিনিই ছিলেন নায়ক। ওই মৌসুমে তিনি গোল করেন ২৪টি। পরে ২০১৯-২০ মৌসুমেও লেস্টারের জার্সিতে তিনি জিতে নেন ‘গোল্ডেন বুট।’

লেস্টারে ১৩ বছরের ক্যারিয়ারে ১৮০টিরও বেশি গোল করেছেন ভার্ডি এবং ৪০০টিরও বেশি ম্যাচ খেলেছেন।

লেস্টারে গৌরবময় অধ্যায় শেষে গত বছর তিনি পাড়ি জমান ইতালিয়ান ক্লাব ক্রেমোনেজেতে। সেখানে এক বছরের চুক্তি শেষে গত সেপ্টেম্বরে বার্নলিতে নাম লিখিয়ে আবার ফিরে এলেন ইংলিশ ফুটবলে।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা