Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিফা প্রেসিডেন্ট

ইনফান্তিনোর আরেক প্রতিদ্বন্দ্বী জাপানের কোজো তাশিমা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৭:২২
শেয়ার করুন:
ইনফান্তিনোর আরেক প্রতিদ্বন্দ্বী জাপানের কোজো তাশিমা

সংগৃহীত ছবি

এবার জমজমাটই হতে চলেছে ফিফা প্রেসিডেন্ট নির্বাচন। জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালো। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা চলতি মাসের শুরুতে প্রার্থী হওয়ার আগ্রহ জানিয়েছিলেন । আর আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ফিফার প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেওয়ার কথা।
আগামী বছর ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিতব্য ৭৭তম ফিফা কংগ্রেসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের চার মাস আগে আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর শেষ দিনেই ঘোষণাটা দিলেন তাশিমা। প্রথম কোনো জাপানি হিসেবে সভাপতি পদে দাঁড়ালেন ৬৮ বছর বয়সী তাশিমা।

কারা সমর্থন দিলেন তাশিমোকে
প্রার্থী হতে হলে অন্তত পাঁচটি সদস্য দেশের সমর্থন দরকার। গত পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছর ফিফা, কোনো মহাদেশীয় কনফেডারেশন বা জাতীয় অ্যাসোসিয়েশনের খেলোয়াড় বা কর্মকর্তা হিসেবেও সক্রিয় থাকতে হবে। জাপানের সাবেক ফুটবলার ও যুব দলের কোচ তাশিমা ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পাঁচটি সদস্য দেশের সমর্থনও পেয়েছেন। তবে সেই দেশগুলোর নাম জানাননি তিনি। গতকাল থাইল্যান্ডে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাশিমা জানান, সমর্থনকারী দেশগুলোর নাম প্রকাশ করবেন পরে।
তাশিমার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে জেএফএ জানিয়েছে, ‘ফিফার কাছে ১৭ নভেম্বর চিঠি পাঠিয়ে জেএফএর সম্মানসূচক সভাপতি কোজো তাশিমাকে সভাপতি পদের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।’
জেএফএ প্রকাশিত বিবৃতিতে তাশিমা বলেন, “আমাকে মনোনয়ন দেওয়ায় বোর্ডের সব সদস্যের কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে মনোনয়নের জন্য প্রয়োজনীয় সমর্থন দেওয়া দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকেও ধন্যবাদ জানাচ্ছি। দায়িত্ববোধ ও দৃঢ় সংকল্প নিয়ে এই চ্যালেঞ্জ গ্রহণ করছি, যেন ফিফা আরও সুস্থ ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়। পাশাপাশি আরও বেশি অবদান রাখতে পারে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে । সঠিক সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য। আগে এই জায়গাটি ঠিক করতে হবে।’

এএফসি আছে ইনফান্তিনোর পাশেই
তাশিমা প্রার্থী হওয়ার আগেই এএফসি জানিয়েছিল ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার কথা। গত অক্টোবরে টোকিওতে এএফসির বিশেষ কংগ্রেসে সংস্থাটির প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা ইনফান্তিনোকে সমর্থন দিয়েছিলেন।
বুধবার নিজের অবস্থান নিয়ে শেখ সালমান বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার করেছি আগেই। অক্টোবরে টোকিও কংগ্রেসে আমরা তা জানিয়েছি। বিষয়টি খুবই সহজ।’


ইনফান্তিনোর আরও প্রতিদ্বন্দ্বী
বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার স্বত্বাধিকারী একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার উদ্যোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। পরিকল্পনাটি শেষ পর্যন্ত ভেস্তে যায়। এরপর ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চান তিনি। ক্ষমা চাইলেও ইনফান্তিকো নিয়ে সন্তুষ্ট নয় উয়েফা। তাই ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তারা। ইনফান্তিানোর বিপক্ষে লড়াই করবেন সুইজারল্যান্ডের সাবেক অধিনায়ক রামোন ভেগাও।
উয়েফার প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে নির্বাচনে আসা ফিলিপ দিয়ালো সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘শক্তি ঐক্যবদ্ধ করতে’ তাশিমার সঙ্গে যোগাযোগ করবেন তিনি। তবে তাশিমা জানান, দিয়ালোর সঙ্গে এখনো সরাসরি কথা না হলেও তার ঘনিষ্ঠজনদের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে।



ইনফান্তিানোফিফাপ্রেসিডেন্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন