Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চেলসিকে ডুবিয়ে চ্যাম্পিয়নস লিগের পথে ম্যান ইউ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫২
চেলসিকে ডুবিয়ে চ্যাম্পিয়নস লিগের পথে ম্যান ইউ

ম্যান ইউ তারকাদের বিজয় উদযাপন।

চেলসির বিপক্ষে ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাথিউস কুনহার করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এই হারের ফলে আগামী মৌসুমে ইউরোপসেরা প্রতিযোগিতায় ফেরার স্বপ্নে বড় ধাক্কা খেল চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক চেলসি। এনজো ফার্নান্দেস এবং এস্তেভাও উইলিয়ান গোলের সুবর্ণ সুযোগ মিস না করলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত। চেলসি যখন একের পর এক আক্রমণ করছিল, ঠিক তখনই প্রতি-আক্রমণ থেকে গোল আদায় করে নেয় ইউনাইটেড। মৌসুমে ১৮তম অ্যাসিস্টের মাধ্যমে কুনহাকে বল এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। চোখ ধাঁধানো ফিনিশিংয়ে জাল কাঁপান কুনহা।

খেলা শুরুর আগে স্ট্যামফোর্ড ব্রিজের বাইরে চেলসির মালিকপক্ষ ‘ব্লু-কো’র বিরুদ্ধে কয়েকশ সমর্থক বিক্ষোভ করেন। ক্লাবের বর্তমান পরিচালনা পর্ষদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। ম্যাচের শেষে যখন চেলসি হার নিয়ে মাঠ ছাড়ে, তখন গ্যালারি জুড়ে দুয়োধ্বনি শোনা যায়। এই পরাজয়ে চেলসি এখন তৃতীয় স্থানে থাকা ইউনাইটেডের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়ল।

ম্যাচের আগে বড় সংকটে ছিল ইউনাইটেডের রক্ষণভাগ। ডি লিট, মার্তিনেস, ম্যাগুয়ার এবং ইয়োরো— ৪জন মূল ডিফেন্ডারকে ছাড়াই দল সাজাতে হয়েছিল ক্যারিককে। সবাইকে অবাক করে দিয়ে নুনো মাজরাউই এবং ১৯ বছর বয়সী তরুণ আইডেন হেভেনকে সেন্টার-ব্যাক হিসেবে খেলান তিনি। অভিষেক ম্যাচে অনবদ্য খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন হেভেন।

ম্যাচ শেষে ক্যারিক বলেন, ‘মাজরাউই এবং আইডেন অবিশ্বাস্য খেলেছে। এত অল্প বয়সে আইডেন যেভাবে পরিস্থিতি সামলেছে, তার জন্য সে এবং কোচিং স্টাফ বড় প্রশংসার দাবিদার। আগের ম্যাচে লিডসের কাছে হেরে খুব বেশি ভেঙে পড়িনি। আমরা জানতাম শেষ ১২টি ম্যাচের পারফরম্যান্সে আমরা সবার ওপরে। সেটিই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। এখানে আমরা স্রেফ ম্যাচটা জিততে এসেছিলাম এবং ছেলেরা সেটা করে দেখিয়েছে।’

টানা চার ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়া এবং ঘরের মাঠে টানা তিন হারের তেতো স্বাদ পেল চেলসি। এমন বাজে রেকর্ডের পর চেলসি বস লিয়াম রোজেনিওর ওপর চাপ আরও বেড়ে গেল। ম্যাচ শেষে রোজেনিওর ভাষ্য ছিল এমন, ‘আমরাই আধিপত্য বিস্তার করে খেলেছি, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি। ৪বার বল পোস্টে লেগে ফিরেছে। এই হারের ধরণ অত্যন্ত হতাশাজনক।’

লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এবং ৪ পয়েন্ট পিছিয়ে থেকে চেলসির শীর্ষ চারে থাকার আশা এখন সুতোয় ঝুলছে। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে ফেরা নিশ্চিত করতে এখন শেষ ৫ ম্যাচ থেকে ৮ পয়েন্ট প্রয়োজন রেড ডেভিলদের। ৩ মে ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচটি এখন ইউনাইটেডের জন্য মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। 

চ্যাম্পিয়নস লিগচেলসিম্যানচেস্টার ইউনাইটেড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!