Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজ

দলকে লিটনের বিশেষ বার্তা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩
দলকে লিটনের বিশেষ বার্তা

সংগৃহীত ছবি

ওয়ানডে অধিনায়ক হিসেবে কিছুদিন আগেই দায়িত্ব পেয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ত্রিদেশীয় সিরিজই প্রথম চ্যালেঞ্জ লিটন দাসের। সামনে ২০২৭ সালে আছে ওয়ানডে বিশ্বকাপ, তার আগে আছে এশিয়া কাপও। ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে লিটন জানালেন, বড় টুর্নামেন্টের আগে দলকে প্রস্তুত করে নিতে চান তিনি, সাথে থাকবে দল গোছানোর চেষ্টাও।

জিম্বাবুয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক লিটন। দলের প্রস্তুতিসহ নানা ব্যাপারে কথা বলেছেন তিনি।

দলের প্রতি অধিনায়ক হিসেবে কী বার্তা দিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘যা আগে হয়েছে সেগুলো মাথাতে রেখে প্রস্তুতি নিতে পারলেও সেভাবে চিন্তা করা যাবে না যে, আগেও খারাপ খেলেছি এখনও খারাপ খেলব। মাইন্ডসেট সবসময় ইতিবাচক থাকবে এবং আমরা চেষ্টা করব ইতিবাচক খেলার। সিনিয়ররা যারা আছি তারা যেন দায়িত্ব নিয়ে খেলতে পারে ব্যাটিং ইউনিট হিসেবে। আমরা আগেরবার ৫০ ওভার খেলতে পারিনি, জিম্বাবুয়েতেও পারিনি। সেখানেই চেষ্টা থাকবে টপ অর্ডার থেকে যেন ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারে।’

দল নিয়ে লিটন বলেন, ‘অবশ্যই, এই দল অনেক ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে আমাদের খেলার প্যাটার্ন অনেক ভালো ছিল। এই দলে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে এবং সাথে যারা সিনিয়র আছি, আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি সব কিছু করা সম্ভব।’

এতদিন টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন লিটন দাস। এবার ওয়ানডেতেও বাড়তি দায়িত্ব। অধিনায়কত্ব করা কি বাড়তি চাপ? লিটনের জবাব, ‘না বাড়তি চাপ নেই।’

আবুধাবিতেই টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানের সাথে সেই ম্যাচ করেছে ড্র। উইকেট প্রসঙ্গে লিটন জানান, ‘না খুব একটা আলাদা হওয়ার কথা না। দেখার কারণ ছিল, কী ধরনের উইকেট হবে। আমার ধারণা ছিল মাঝের উইকেটে খেলা হবে। আশা করি ভালো উইকেট হবে এবং ব্যাট-বলের লড়াইয়ে সমান উইকেট হবে।‘

শারজাহতে লিজেন্ডদের টুর্নামেন্ট এবং সেখানকার উইকেট নিয়ে লিটন বলেছেন, ‘কিছু ম্যাচ দেখেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে মাইন্ডসেট আলাদা থাকে, ওয়ানডেতে আলাদা থাকে। উইকেট অনেক ব্যবহার করা হচ্ছে, সেখানে যেতে যেতে হয়ত আরও ব্যবহার হবে। ডিফরেন্ট বল গেইম হবে তখন।’

ত্রিদেশীয় সিরিজে আছে আফগানিস্তানও। তাদের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। আফগান স্পিন সামলানো নিয়ে লিটন বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে তো আমরা প্রথমবার খেলব না। অনেক দিন ধরেই খেলেছি এবং বেশিরভাগ প্লেয়ার অনেক দিন ধরেই খেলেছে। যেসব ঘাটতি ছিল সবাই কাজ করেছে সেখানে। ১-২ দিনে যেসব সুবিধা পেয়েছি চেষ্টা করেছি সেভাবে প্রস্তুতি নেওয়ার। আফগানিস্তান ভালো দল। তাদের স্পিন এবং পেস দুই বোলিং কোয়ালিটিই ভালো।’

আজ, ১৭ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ