Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
EN
  • সর্বশেষ
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

‘পেট্রল শর্টেজ লিগ’ খেলতে গেলেন চার বাংলাদেশি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১৮:১৯
‘পেট্রল শর্টেজ লিগ’ খেলতে গেলেন চার বাংলাদেশি

পিএসএল খেলতে গেলেন চার বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ভারতীয় বোর্ড হোক কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড-কোনো অসংগতি পেলে টিপ্পনী কাটতে ছাড়ে না আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। আক্রমণ নয় মূলত মজাই করে তারা। এবার আইসল্যান্ড ক্রিকেট বোর্ড মজা করল পিএসএল নিয়ে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য জ্বালানি সংকটে কেবল দুই শহর আর দর্শকহীন গ্যালারিতে এবারের পিএসএল আয়োজনের ঘোষণা দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তাই পিএসএলকে ‘পেট্রল শর্টেজ লিগ’ আখ্যা দিয়ে এক্স হ্যান্ডলে আইসল্যান্ড বোর্ড লিখেছে, ‘আমরা বরাবর ভাবতাম, পিএসএল কথার অর্থ কী। এখন বুঝেছি, পিএসএল মানে পেট্রল শর্টেজ লিগ।’

আইসল্যান্ড বোর্ডের এই পোস্ট ভাইরাল হয়ে গেছে এরইমধ্যে। এই পোস্টকে মজার ছলেই দেখছেন বেশিরভাগ মানুষ। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের অনেকে অবশ্য ক্ষোভও প্রকাশ করেছেন।

এবারের পিএসএল খেলছেন রেকর্ড ছয় বাংলাদেশি। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে আজ (সোমবার) সকালে দেশ ছেড়েছেন চারজন- মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম যাবেন পরে।

পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়েছে লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। নিলামে দল না পেলেও পরে শরিফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন।

মহসিন নাকভি আশা প্রকাশ করেছেন, ১০ থেকে ১৫ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তখন পিএসএলের শেষ দিকে মাঠে দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে একেবারেই হয়তো দর্শকহীন স্টেডিয়ামে খেলতে হবে না মোস্তাফিজুরদের।

বাংলাদেশমোস্তাফিজুর রহমানপিএসএল
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ২৩:১২

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ২৩:১৭

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ২২:৪৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ২২:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫২

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২৩ আগস্ট ২০২৬, ০০:৪১

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ২৩:৫৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ২৩:৪৮

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৭

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২৩ আগস্ট ২০২৬, ০২:৫৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২৩ আগস্ট ২০২৬, ০৩:৩৪

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৯:৫১

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২৩ আগস্ট ২০২৬, ০১:০৬

    advertiseadvertise