Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

যুদ্ধের ক্ষত পেরিয়ে ফকল্যান্ডে ক্রিকেটের নতুন অধ্যায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২১:১৫
শেয়ার করুন:
যুদ্ধের ক্ষত পেরিয়ে ফকল্যান্ডে ক্রিকেটের নতুন অধ্যায়

ছবি: আইসিসি

আর্জেন্টিনা বলতেই বাংলাদেশের মানুষের চোখে ভেসে ওঠে ম্যারাডোনা-মেসির ছবি, নীল-সাদা জার্সি আর বিশ্বকাপের উন্মাদনা। তবে এই আর্জেন্টিনার পাশেই রয়েছে এমন এক দ্বীপপুঞ্জ যার নাম শুনলে মনে পড়ে যুক্তরাজ্যের সঙ্গে তাদের রক্তক্ষয়ী যুদ্ধের কথা। ফকল্যান্ড! ১৯৮২ সালে এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে জড়িয়েছিল আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। সেই ফকল্যান্ডেই এবার তৈরি হলো নতুন ইতিহাস। তবে এবার অস্ত্র হাতে নয়, ব্যাট-বল নিয়ে।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপপুঞ্জটির জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফকল্যান্ডের সব মানুষকে বসালেও প্রায় ১ লাখ ২৮ হাজার আসনের মধ্যে অধিকাংশই খালি পড়ে থাকবে। এত ছোট জনসংখ্যার একটি জায়গায় আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজনের বিষয়টি তাই বেশ বিস্ময়কর।

আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার ফকল্যান্ড এবার নিজেদের মাঠে আয়োজন করেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষ ছিল কোস্টারিকা। আট ম্যাচের সিরিজে সফরকারীদের ৬-২ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকেরা। শুধু ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার স্বীকৃত কোনো প্রতিযোগিতাও এবারই প্রথম আয়োজন করল দ্বীপপুঞ্জটি।

ফকল্যান্ডের এই সাফল্যের পেছনে ছিল নানা প্রতিবন্ধকতা। দ্বীপটিতে যাতায়াতের ব্যবস্থা বেশ সীমিত। চিলির সান্তিয়াগো থেকে সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট যাওয়া-আসা করে। ফলে সিরিজ আয়োজনের পরিকল্পনা করতে এক বছরেরও বেশি সময় লেগেছে। শুধু বিমানের টিকিট নয়, খেলোয়াড়দের কাজ থেকে ছুটি নেওয়া, অর্থের সংস্থানসহ নানা বিষয় সামলাতে হয়েছে আয়োজকদের।

ফকল্যান্ডের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সেসিল আলেকজান্ডার জানিয়েছেন, কোস্টারিকা সহযোগিতা করতে রাজি হয়েছিল বলেই সিরিজটি আয়োজন করা সম্ভব হয়েছে, ‘যেকোনো কিছু আয়োজনের পরিকল্পনা করতে আমাদের এক বছরেরও বেশি সময় লাগে। শুধু বিমানের টিকিটের বিষয় নয়, মানুষকে কাজ থেকে ছুটি নিতে হয়, অর্থের সংস্থান করতে হয়। দেশে সপ্তাহে মাত্র একটি বিমান আসা-যাওয়া করে। সেটির সঙ্গে মিলিয়ে সবকিছু আয়োজন করা বেশ কঠিন।’

এর সঙ্গে আছে বৈরী আবহাওয়া। প্রচণ্ড বাতাস, ঠান্ডা ও তুষারপাতের কারণে বছরের অল্প কয়েক মাসই সেখানে ক্রিকেট খেলা সম্ভব। সিরিজের মাঝপথেও আবহাওয়া ও মাঠের অবস্থার কারণে সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। স্ট্যানলির প্লাটিনাম ওভাল মাঠটি নিউজিল্যান্ডের ডানেডিন ও কুইন্সটাউনের আন্তর্জাতিক মাঠগুলোর চেয়েও দক্ষিণে অবস্থিত। অ্যান্টার্কটিকা থেকে এর দূরত্বও মাত্র এক হাজার কিলোমিটারের কিছু বেশি। এমন ভৌগোলিক অবস্থানে আন্তর্জাতিক সিরিজ আয়োজন যে কতটা কঠিন তা সহজেই অনুমেয়।

তবে ক্রিকেটের সঙ্গে ফকল্যান্ডের সম্পর্ক নতুন নয়। ১৯২০ ও ১৯৩০-এর দশক থেকেই সেখানে ক্রিকেট খেলার প্রচলন রয়েছে। সে সময় স্ট্যানলির স্থানীয় দল সফরকারী জাহাজের নাবিক ও সামরিক বাহিনীর সদস্যদের বিপক্ষে খেলত। মাঝে জনপ্রিয়তা কমলেও ১৯৮০-এর দশকের শেষভাগ ও ১৯৯০-এর দশকে আবার ক্রিকেটের প্রসার ঘটে। ২০০১ সালে গঠিত হয় ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন। এরপর ২০০৭ সালে আইসিসির সদস্যপদ পায় তারা।

সিরিজের প্রথম দিনেই কোস্টারিকাকে দুইবার হারিয়ে দারুণ শুরু করে ফকল্যান্ড। ১১২ ও ১৪৪ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় স্বাগতিকেরা। সিরিজজুড়েই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক সেসিলের ছোট ভাই জ্যাকো আলেকজান্ডার। আট ম্যাচে ৭৫-এর বেশি গড়ে ৩৭৬ রান করেছেন তিনি। দলের আরেক সদস্য ফিলিপ স্ট্রাউডের নামও উল্লেখযোগ্য। ২০২৫ সালে কোস্টারিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে তিনি ফিফটি করায় নিজের প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করেছিলেন সেসিল।

ফকল্যান্ডের ক্রিকেট দলের গল্পে আছে আরও কিছু ব্যতিক্রমী চরিত্র। ৬৪ বছর বয়সেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডি ব্রাউনলি। তিনি দ্বীপটির জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যানও। অন্যদিকে অধিনায়কত্বের পাশাপাশি কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিবের দায়িত্বও সামলান সেসিল আলেকজান্ডার। নারী দল ও বয়সভিত্তিক ক্রিকেটের কোচ হিসেবেও কাজ করেন তিনি।

দ্বীপটির জনসংখ্যা কম হওয়ায় ক্রিকেটার খুঁজে পাওয়াও কঠিন। আনুমানিক হিসাবে, ফকল্যান্ডে ২০ থেকে ৪০ বছর বয়সী পুরুষের সংখ্যা প্রায় ৫০০। তাই দলের অনেক খেলোয়াড়ই সেখানে জন্মাননি। দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, পাকিস্তান, নেপাল ও সেন্ট হেলেনা থেকে আসা মানুষরাও ফকল্যান্ডের হয়ে খেলছেন।

ফকল্যান্ড ও মালভিনাস—দুই নামেই পরিচিত এই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালের যুদ্ধে প্রাণ হারান ৬৪৯ আর্জেন্টাইন ও ২৫৫ ব্রিটিশ সেনা। সেই যুদ্ধের স্মৃতি আজও দ্বীপটির পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মধ্য দিয়ে নতুন এক পরিচিতি গড়ার সুযোগ পেয়েছে ফকল্যান্ড।

যে দ্বীপের নাম শুনলে একসময় মনে পড়ত যুদ্ধের কথা, সেই দ্বীপ এখন আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে নিজের জায়গা করে নিতে চায়। অস্ত্রের বদলে ব্যাট, যুদ্ধের বদলে খেলা—ক্রিকেটের হাত ধরে ছোট্ট দ্বীপটির মানুষ যেন এক নতুন গল্পই লিখছে।

ফকল্যান্ড ক্রিকেটফকল্যান্ডফকল্যান্ড ইস্যুআর্জেন্টিনা-ইংল্যান্ড যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু