আর্জেন্টিনা বলতেই বাংলাদেশের মানুষের চোখে ভেসে ওঠে ম্যারাডোনা-মেসির ছবি, নীল-সাদা জার্সি আর বিশ্বকাপের উন্মাদনা। তবে এই আর্জেন্টিনার পাশেই রয়েছে এমন এক দ্বীপপুঞ্জ যার নাম শুনলে মনে পড়ে যুক্তরাজ্যের সঙ্গে তাদের রক্তক্ষয়ী যুদ্ধের কথা। ফকল্যান্ড! ১৯৮২ সালে এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে জড়িয়েছিল আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। সেই ফকল্যান্ডেই এবার তৈরি হলো নতুন ইতিহাস। তবে এবার অস্ত্র হাতে নয়, ব্যাট-বল নিয়ে।দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপপুঞ্জটির জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০। ভারতের আহমেদাব...