Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সাকিব আল হাসান

তামিমের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:২৩
তামিমের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে

মুম্বাইয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

এত কাছে তবু দূরে! ইউরোপীয় ইউনিয়ন টি২০ বেলজিয়াম নামে নতুন একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ শুরু হতে যাচ্ছে বেলজিয়ামে। আর সেই আসরের জার্সি উন্মোচন অনুষ্ঠান হলো মুম্বাইতে!

কারণ লিগের আয়োজক, পৃষ্ঠপোষকদের অনেকেই ভারতীয়। আছেন জহির খান, ইরফান পাঠানদের মতো সাবেক ভারতীয় ক্রিকেটাররাও। সেখানেই এসেছিলেন সাকিব আল হাসান, অ্যাকসেল ইউনাইটেড ব্রাসেলস দলের অধিনায়কত্ব করবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বিশ্বকাপে অংশ না নেওয়াটা ছিল অন্তর্বর্তী সরকারের মস্তবড় ভুল।

তামিম ইকবালের বিসিবি প্রধান হওয়ার ব্যাপারটাকে সাকিব দেখছেন এভাবে, ‘তিনি (তামিম) তো নির্বাচিত নন— আসলে তিনি সেখানে আছেন নির্বাচন আয়োজন করার জন্য। আমার মনে হয়, তিনি যদি সভাপতি হন, তবে তার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে।’

বিসিবি সভাপতি তামিমে আস্থা রাখছেন সাকিব। ছবি: সংগৃহীত

সাকিবের নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপের দলে তামিমকে না রাখা, পদত্যাগ এবং পরে সাকিবের রাজনৈতিক জীবন, সবকিছু মিলিয়ে দুজনের সম্পর্কের সমীকরণটা যে সহজ নেই সাকিবের উত্তরে সেই আভাষটা স্পষ্ট।

২০২৬ সালের বিশ্বকাপে খেলতে ভারতে আসেনি বাংলাদেশ, নিরাপত্তার অভাবের অজুহাতে নাম প্রত্যাহার করে নেয় সরকারি নির্দেশে। সাকিব মনে করেন সেটা ছিল চরম ভুল, ‘আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটি ক্ষতি এবং বিশাল বড় একটা সুযোগ হারানো। কারণ একটি দেশ হিসেবে আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপ এবং অন্যান্য ম্যাচ খেলতে দেখতে পছন্দ করি। আমরা ক্রিকেটপাগল একটি জাতি, আর তাই বাংলাদেশের মতো একটি দেশের বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা সত্যিই অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হলো। আমার মতে, সেই বিশ্বকাপে অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল, সেটি একটি মারাত্মক ভুল ছিল।’

বাংলাদেশ দলের খেলার খোঁজখবরও ভালোই রাখছেন সাকিব, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের খবর তার অজানা নয়, ‘ওরা (বাংলাদেশ) এখন দুর্দান্ত ফর্মে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে নিয়েছে। দল হিসেবে ওরা এখন বেশ শক্তিশালী। আগে দেখা যেত ব্যক্তিগত নৈপুণ্যের ওপর দল চলত, কিন্তু এখন ওরা দলগতভাবে খেলছে— আর উন্নতির জন্য এটাই হওয়া উচিত।’

নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে সাকিব। ছবি: সংগৃহীত

সাকিবের মতো আগামীতে বাংলাদেশের কে হতে পারে বৈশ্বিক তারকা, এমন প্রশ্নে সাকিব কারও নাম নিলেন না, ‘আমি ঠিক কারও নাম প্রস্তাব করতে চাইছি না, তবে অধিকাংশ খেলোয়াড়ই বেশ সম্ভাবনাময় এবং তারা সত্যিই খুব ভালো করছে। আমাদের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং এর পাশাপাশি নতুন যে প্রজন্ম উঠে আসছে, সব মিলিয়ে আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।’

একই সঙ্গে ভারতের ক্রিকেট অবকাঠামোরও প্রশংসা করে বলেছেন, আগামী ৫০ বছরেও ভারতে মানসম্মত ক্রিকেটারের ঘাটতি হবে না, ‘প্রচুর তরুণ খেলোয়াড় উঠে আসছে। আপনি একজনের নাম বললেন, (বৈভব সূর্যবংশী) তবে আরও অনেকেই আছেন যারা সত্যিই খুব ভালো করছেন। আমার মনে হয়, ভারতীয় ক্রিকেটের পাইপলাইন বর্তমানে এমন এক অবস্থায় আছে যে, আগামী অন্তত ৫০ বছর তাদের কোনো সমস্যায় পড়তে হবে না। তারা নিয়মিত নতুন খেলোয়াড় তৈরি করে যাবে, কারণ তাদের টুর্নামেন্টগুলোই (যেমন আইপিএল) খেলোয়াড় তৈরির কারখানা। তবে আইপিএল খেলার প্রতি সবার ঝোঁক থাকায় তারা হয়তো টেস্ট ম্যাচে কিছুটা সংগ্রাম করতে পারে। তাই হয়তো তারা সেখানে (টেস্ট ক্রিকেটে) বিনিয়োগ শুরু করতে পারে; তবে যাই হোক না কেন, আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটের মাধ্যমেই তারা দুর্দান্ত সব খেলোয়াড় উপহার দিয়ে যাবে।’

সাকিব আল হাসানতামিম ইকবালক্রিকেটবিসিবি
শেয়ার করুন:
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

প্রিয় ৫ বই

প্রিয় ৫ বই

এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!