ত্রিদেশীয় সিরিজ
বাংলাদেশ-জিম্বাবুয়ে নয়, নিজেদের ফেভারিট মানছে আফগানিস্তান

সংগৃহীত ছবি
আফগানিস্তান-বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে নিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। আবুধাবিতে হতে যাওয়া এই সিরিজের আগে ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন তিন দলের অধিনায়ক। আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ বললেন, এই সিরিজে তারাই ফেভারিট।
সিরিজের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি হলেও আয়োজক কিন্তু আফগানরাই। রহমত শাহরাই তাই ত্রিদেশীয় সিরিজের আয়োজক।
এই সিরিজে ফেভারিট কে, জানতে চাইলে রহমত বলেন, ‘আমার মনে হয় আফগানিস্তানই ফেভারিট। কারণ আমরা এখানেই বেশিরভাগ ম্যাচ খেলি, এটা আমাদের হোম ভেন্যু। বাংলাদেশ ও জিম্বাবুয়েও ভালো দল। তবে হোম কন্ডিশন বিবেচনায় আমরা এগিয়ে থাকব।'
রহমত অবশ্য বাংলাদেশ ও জিম্বাবুয়েকে সমীহই করছেন, ‘দুদলই তাদের সেরা স্কোয়াড নিয়ে এসেছে। ব্যাটিং ও বোলিং দুই দিক থেকেই তারা ভালো দল। তাই ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’
আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ।



