Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নাজমুলদের বিজয় কি সবার হৃদয় ছুঁতে পেরেছে?

সত্যজিৎ কাঞ্জিলাল
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:৪০
নাজমুলদের বিজয় কি সবার হৃদয় ছুঁতে পেরেছে?

গ্রাফিকস: আগামীর সময়

ক্রিকেট বলুন আর ফুটবল- দল হেরে গেলে সমর্থকদের মন খারাপ হয়েই থাকে। অনেক সময় তো ক্ষোভের বিস্ফোরণও দেখা যায়। খেলোয়াড়দের বাড়িঘরে হামলার ঘটনা এই উপমহাদেশে একসময় হরহামেশাই ঘটত। এই যুগে অবশ্য ঘরে বসে সোশ্যাল মিডিয়াতেই ক্ষোভ প্রকাশ করা যায়। খেলোয়াড় থেকে শুরু করে তাদের পরিবার-পরিজনরাও রেহাই পান না সাইবার বুলিং থেকে। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর এখন পর্যন্ত পাকিস্তানে বাড়ি-ঘর বা টিভি ভাঙার কোনো খবর পাওয়া যায়নি, তবে নিঃসন্দেহে পাকিস্তানি জনগণের মন ভালো নেই। ছাপান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশেও কি সবাই নাজমুলদের জয়ে খুশি?

আরও পড়ুন

‘বিগ থ্রি’র বিপক্ষে বেশি বেশি টেস্ট আয়োজনের দাবি নাজমুলের

২০ মে ২০২৬

একটা সময় ঢাকার স্টেডিয়ামে ‘ম্যারি মি আফ্রিদি’ লেখা প্ল্যাকার্ড হাতে তরুণীদের দেখা যেত। সেসব নিয়ে পত্র-পত্রিকায় সমালোচনা হতো বিস্তর। কারণ একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা এদেশের মানুষের ওপর যে নজিরবিহীন গণহত্যা চালিয়েছিল, নারীদের ওপর ইতিহাসের যে বর্বরতম নির্যাতন চালিয়েছিল; তারপর থেকে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি সমর্থক থাকাটা বিস্ময়কর বটে। কিন্তু সংখ্যায় কম হলেও বাংলাদেশে পাকিস্তানি সমর্থক আছে। পাকিস্তান এলেই মিরপুরের মাঠে পাকিস্তানি সমর্থক দেখা গেছে।বাংলাদেশ সফরে এসে পাকিস্তান ক্রিকেট দলের কখনো সমর্থনের অভাব হয়নি। প্রকাশ্যে হোক বা গোপনে- সবসময়ই কিছু বাঙালি তাদের সমর্থন দিয়ে গেছে। একটা সময় সমালোচনার ফলে স্টেডিয়ামে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেওয়া অনেকাংশেই বন্ধ হয়েছিল। শুধু পাকিস্তানি নাগরিকদের দেখা যেত বাংলাদেশের স্টেডিয়ামগুলোতে নিজ দলকে সমর্থন করতে। তবে গত দুই বছরে দেশের অনেক পরিবর্তনের মতো স্টেডিয়ামের গ্যালারিতেও এসেছে পরিবর্তন। এখন পাকিস্তানের জার্সি পরে, হাতে পাকিস্তানি পতাকা নিয়ে এই প্রজন্মের বাংলাদেশি নাগরিকদের দেখা যায় নিয়মিতই পাকিস্তানকে সমর্থন দিতে। খেলাটা হচ্ছে নিজ দেশের বিপক্ষে, কিন্তু তারা পাকিস্তান সমর্থক। গণমাধ্যমের কাছে গর্ব করে তারা সেটা প্রচারও করেন। পাকিস্তানের হারে তাদের মন খারাপ হয়। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেও দেখা গেছে এই দৃশ্য। বাংলাদেশের গ্যালারিতে পাকিস্তানের বাংলাদেশি সমর্থক এখন হরহামেশাই দেখা যায়।বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের বিশাল একটি অংশ স্প্যানিশ ফুটবলের নিয়মিত দর্শক। ধরুন, বার্সেলোনার কোনো ফুটবলার দলবদল করে রিয়াল মাদ্রিদে গেল; কিংবা রিয়ালের কেউ যোগ দিল বার্সেলোনায়। ধারণা করতে পারেন, সেই ফুটবলারের ভাগ্যে কী ঘটতে পারে? ২০০০ সালে বার্সা থেকে রিয়ালে যাওয়ার ‘মজা’ হাড়ে হাড়ে টের পেয়েছিলেন কিংবদন্তি লুইস ফিগো, যা ইতিহাসের 'কুখ্যাত দলবদল' হিসেবে পরিচিত। মাঠে নামলেই বার্সা সমর্থকেরা তাকে যেভাবে হেনস্থা করত, তারপর আর কোনো ফুটবলার সেই সাহস করেননি।

আরও পড়ুন

পাকিস্তানে লিটনের মতো ব্যাটসম্যান নাজমুলের মতো অধিনায়ক চান বাসিত

১৮ মে ২০২৬

খেলাটা হচ্ছে নিজ দেশের বিপক্ষে, কিন্তু তারা পাকিস্তান সমর্থক।বার্সা-রিয়ালের এই দ্বৈরথের পেছনে আছে শত বছরের পুরনো রাজনৈতিক বিরোধ। কাতালুনিয়া বহু বছর ধরেই স্পেনের থেকে স্বাধীনতা চায়। তাদের আছে নিজস্ব ভাষা ও ঐতিহ্য। বারবার রক্তক্ষয়ী সংঘর্ষের পরও স্পেন তাদের স্বাধীনতা দেয়নি, কিংবা কাতালানরা এখনো পেরে ওঠেনি স্পেনের সাথে। কিন্তু বাংলাদেশ পেরেছিল ১৯৭১ সালে পাকিস্তানের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে। এজন্য দিতে হয়েছিল চরম মূল্য। তারপরও পাকিস্তানের পরাজয়ে এদেশের কিছু মানুষের মন খারাপ হয়। অশ্রাব্য ভাষায় তারা আক্রমণ করে নিজ দেশের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক-সাংবাদিকদের। বাংলাদেশের চেয়ে সবক্ষেত্রে যোজন যোজন পিছিয়ে থাকা পাকিস্তানের স্বপ্নে তারা এখনো বিভোর হয়ে থাকে!

বাংলাদেশের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলের এত সমর্থন কিন্তু স্রেফ খেলাধুলার কারণেই নয়; বরং এর পেছনে আছে সংঘবদ্ধ রাজনৈতিক উদ্দেশ্য। ইমরান-ওয়াসিম-ওয়াকার কিংবা শোয়েবদের যুগ শেষে পাকিস্তান সেই মাপের কোনো ক্রিকেটারও তৈরি করতে পারেনি, যারা বিশ্বজুড়ে তাদের সমর্থক তৈরি করবে। স্রেফ ক্রিকেটীয় কারণে সমর্থন পাওয়ার মতো দল এখন পাকিস্তান নয়; রাজনৈতিক কারণেই তারা বাংলাদেশের গ্যালারিতে কখনো নীরব আবার কখনো সরব সমর্থন পেয়ে আসছে। একবার ভাবুন তো, ন্যু ক্যাম্পে কাতালুনিয়ার কোনো ব্যক্তি রিয়াল মাদ্রিদের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে! সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছে- ‘খেলাধুলায় রাজনীতি মেশানো ঠিক না’ কিংবা ‘রিয়াল আমাদের ভাই, স্পেনের সঙ্গে যা হয়েছে সব অতীত...।’

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজদেশপ্রেমপাকিস্তানপ্রেম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ